সারাদেশ

দেশে পৌঁছালো আরও ২০০ টন তরল অক্সিজেন

নিজস্ব প্রতিনিধি, যশোর: বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে দেশে এসে পৌঁছেছে আরও ২০০ টন তরল মেডিকেল অক্সিজেন।

সোমবার (৯ আগস্ট) দুপুরে ‘অক্সিজেন এক্সপ্রেস’ ট্রেনটি বেনাপোলে পৌঁছায়।

বেনাপোল রেলওয়ে স্টেশন মাস্টার সাইদুজ্জামান জানান, জুলাই মাসে তিন চালানে অক্সিজেন এক্সপ্রেসের মাধ্যমে ৬০০ টন ও চলতি আগস্ট মাসের তিন চালানে ৬১৬ টন মেডিকেল অক্সিজেন দেশে এসেছে। এক হাজার ২১৬ টন তরল মেডিকেল অক্সিজেন দেশে আসায় প্রায় ১৪ লাখ টাকা রাজস্ব আদায় হয়েছে।

তিনি আরও জানান, অক্সিজেনবাহী ট্রেনটি ভারতের টাটানগর থেকে ছেড়ে এসে পেট্রাপোল স্থলবন্দর দিয়ে বেনাপোল স্থলবন্দরে পৌঁছে। সেখানে আনুষ্ঠানিকতা শেষে ট্রেনটি সিরাজগঞ্জের উদ্দেশে ছেড়ে যায়।

বেনাপোল কাস্টম হাউজের উপকমিশনার মোস্তাফিজুর রহমান এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজারহাটে জমিতে লাউ চাষ করে লাভবান দছিজল

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফকি...

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি ও ন্যায্য জ্বালানি রূপান্তর নিয়ে আলোচনা

আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ভ...

ধামরাইয়ে কীর্তনের খিচুড়ি নিয়ে বিরোধ, যুবককে গুলি

ধর্মীয় কীর্তনের খিচুড়ি খাওয়াকে কেন্দ্র করে বিরোধের...

গলার কাঁটা হয়ে দাঁড়ানো হাসিনাকে সরাতে ভারত ব্যস্ত, এমপি ফজলে হুদা

ভারতের সাথে বাংলাদেশের বিদ্যমান প্রত্যাবর্তন চুক্ত...

শীতের আমেজে নীরব ঘাতক উচ্চ রক্তচাপ!

শীতকাল মানেই অনেকের কাছে উষ্ণ চাদরের ওম আর গরম পানীয়ের চুমুকে গা এলিয়ে দেওয...

২৩ নভেম্বর মালিকদের প্রস্তাব ও ডিসেম্বরে কার্যকরের আশা মজুরি বোর্ডের

পোশাক শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে আগামী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা