সারাদেশ

দেড় লাখ টাকায় মুক্তি পেলেন ৪ কৃষক

নিজস্ব প্রতিনিধি, কক্সবাজার: কক্সবাজারের ঈদগাঁও থেকে অপহৃত চার কৃষককে মুক্তি দিয়েছে ডাকাতরা। শুরুতে ৮ লাখ টাকা দাবি করলেও পরে দেড় লাখ টাকায় তাদের ছেড়ে দেয়া হয়েছে।

সোমবার (৯ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাদের ছেড়ে দেয়ার কথা নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মাহমুদুল করিম মিনার।

অপহৃতরা হলেন- ঈদগাঁও ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কালিরছড়া এলাকার সৈয়দ আহমেদের ছেলে কামাল উদ্দিন, গোলাম বারির ছেলে নুরুল আবছান আকাশ, মৃত হামিদ হোসেনের ছেলে মোহাম্মদ রফিক ও অপজন ট্রাক্টর চালক।

জানা গেছে, রোববার (৮ আগস্ট) বিকেলে ঈদগাঁওয়ের মাছুয়াখালী রেঞ্জের আওতাধীন জমিতে ধানের বীজ রোপণ করছিল অপহৃত কৃষকরা। পরে তাদের অপহরণ করে নিয়ে যায় ডাকাতরা। এরপর তাদের মুক্তির জন্য ৮ লাখ টাকা দাবি করে। পরে দেড় লাখ টাকায় তাদের ছেড়ে দেয়া হয়।

ঈদগাঁও থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, ‘পুলিশি তৎপরতায় অপহৃতদের ছেড়ে দিয়েছে বলে শুনেছি। এর আগে খবর পেয়ে পাহাড়ি এলাকায় বন-বিভাগ ও পুলিশ যৌথ অভিযান চালিয়েছিল।’

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে ভারতের তিন দফা প্রস্তাব

চলমান রাশিয়া-ইউক্রেন সংঘাতে রক্তক্ষয় ও বৈশ্বিক অর্থনৈতিক সংকট কমাতে এবার অত্য...

টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে নাসুম-মিরাজের উত্থান

আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের বোলারদের জন্য এক দারুণ সুখবর নিয়ে এসেছে সর্বশ...

ভোট চুরি করে ভারত দখল করা হয়েছে : রাহুল গান্ধী

ভারতের গণতন্ত্র ও নির্বাচনী প্রক্রিয়াকে ধ্বংস করার দায়ে প্রধানমন্ত্রী নরেন্দ...

গৃহযুদ্ধের ঝুঁকিতে ইসরায়েল

বছরের পর বছর ধরে গাজা, লেবানন ও মধ্যপ্রাচ্যের অন্যান্য অঞ্চলে রক্তক্ষয়ী সংঘাত...

বিশ্বের সেরা শহর নিউইয়র্ক

লন্ডন, প্যারিস, সিয়াটল ও সান ফ্রান্সিসকোর মতো বিশ্বখ্যাত ও প্রভাবশালী মেট্রো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা