সারাদেশ

নিজেকে ব্যর্থ সন্তান বললেন শামীম ওসমান

নিজস্ব প্রতিনিধি, নারায়ণগঞ্জ: নিজেকে একজন ব্যর্থ সন্তান হিসেবে আখ্যা দিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান।

সোমবার (০৯ আগস্ট) দুপুরে শহরের মাসদাইর এলাকায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশন কেন্দ্রীয় কবরস্থান পরিদর্শনে গিয়ে এ ক্ষোভ প্রকাশ করেন তিনি।

শামীম ওসমান বলেন, ‘আমি একজন ব্যর্থ সন্তান। আমি আমার বাবা-মা, ভাই, স্বজনদের কবরগুলোও রক্ষা করতে পারিনি। আমি ব্যর্থ বলেই শ্মশানের মরদেহ পোড়া মাটি দিয়ে আমার বাবা-মায়ের কবর ভরা হয়েছে।’

স্বজনদের কবরের সামনে দাঁড়িয়ে দোয়া করেন এবং দুই হাত তুলে ক্ষমা চান শামীম ওসমান। এ সময় তাকে কাঁদতে দেখা গেছে।

অভিযোগ উঠেছে, কেন্দ্রীয় শ্মশানের মরদেহ পোড়ানো ছাই ফেলা পুকুরের মাটি দিয়ে ভরাট হয়ে গেছে ঐতিহ্যবাহী ওসমান পরিবারের মৃত সদস্যদের কবরসহ আশপাশে থাকা বীর মুক্তিযোদ্ধাদের কবর।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, ওসমান পরিবারের কবর ছাড়াও বীর মুক্তিযোদ্ধাদের কবরস্থ করার জন্য সংরক্ষিত অংশের কবরগুলোর ওপর শ্মশানের পুকুর কেটে তোলা মাটি ফেলে ঢেকে দেওয়া হয়েছে। অনেক মুক্তিযোদ্ধার কবরের সাইনবোর্ড, বেষ্টনী পর্যন্ত তুলে ফেলা হয়েছে। শ্মশানের মাটি কবরস্থানে রেখে রীতিমত টিলা বানিয়ে রাখা হয়েছে।

শ্মশানের পুকুর কেটে কবরের ওপর মাটি ফেলায় শামীম ওসমানের দাদা খান সাহেব এম ওসমান আলী, দাদি জামিলা ওসমান, বাবা ভাষাসৈনিক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আবুল খায়ের মোহাম্মদ (একেএম) সামসুজ্জোহা, মা ভাষা সৈনিক নাগিনা জোহা ও বড় ভাই মুক্তিযোদ্ধা একেএম নাসিম ওসমানসহ ওসমানের কবর প্রায় নিশ্চিহ্নের কাছাকাছি। পাশেই একাধিক মুক্তিযোদ্ধাসহ অনেকগুলো সাধারণ কবরের অস্তিত্বই হারিয়ে গেছে।

এ ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে কবরগুলো পূর্বের অবস্থায় ফিরিতে আনতে সেখানে দায়িত্বরতদের ৪৮ ঘণ্টা সময় দেন শামীম ওসমান।

এদিকে শ্মশানের পুকুর সংস্কার কাজের ঠিকাদার মামুন মিয়া বলেন, ‘পুকুরের মাটি কেটে তোলার পর কবরস্থান মসজিদের ইমাম বদর শাহ ও মসজিদ কমিটির সদস্য মো. শামসু আমার কাছ থেকে কবরস্থানের জন্য মাটি চান। আমি তাদের কথা মতো মাটিগুলো কবরস্থানের মেইন গেটের বাইরে রাখি। পরে কবরস্থান মসজিদের ইমাম ও কমিটির লোকজন শ্রমিক দিয়ে মাটিগুলো কবরস্থানের ভেতরে নেওয়ার ব্যবস্থা করেন।’

এ বিষয়ে কবরস্থান মসজিদের ইমাম বদর শাহ বলেন, ‘কবরস্থানে শ্মশানের মাটি দেওয়া সমীচীন নয়। এখানে শুধু ধর্মীয় বিষয়ই না, এটা মানবিক দিক থেকেই উচিত নয়। নাপাক মাটি কবরে দেওয়া উচিত নয়।’

তবে ঠিকাদার মামুন মিয়ার বক্তব্য অনুযায়ী কবরস্থানের জন্য আপনিই মাটি চেয়েছেন জানিয়ে বক্তব্য চাইলে ইমাম বদর শাহ এর কোনো সদুত্তর দিতে পারেননি।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

রৌমারীতে ট্রাকচাপায় এক পরিবারের তিনজনসহ নিহত ৫

কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকচাপায় ইজিবাইকের একই পরিব...

ইনানী রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড...

ঢাবি শিক্ষার্থী তেহামীর মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ

কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা