সারাদেশ

কক্সবাজারে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, কক্সবাজার : কক্সবাজারের উখিয়ায় ঝুলন্ত অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। তার নাম সৈকত বড়ুয়া (২৩)। সোমবার (৯ আগস্ট) সকালে পাতাবাড়ী খেলার মাঠ সংলগ্ন নিজের বাড়ির পার্শ্ববর্তী একটি কম্পিউটার সেন্টারের আঙ্গিনা থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জুর মোর্শেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সৈকত বড়ুয়া উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের পাতাবাড়ী এলাকার সানন্দ বড়ুয়ার ছেলে। সৈকত পেশায় নোহা মাইক্রোবাসের চালক।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি আরও জানান, সৈকতের সঙ্গে তার এক দূর সম্পর্কের আত্মীয়ের দীর্ঘদিনের প্রেম ছিলো। ওই নারী বিবাহিত ও সম্পর্কে চাচী হওয়ায় সৈকতের পরিবার তাদের সম্পর্ক মেনে নেয়নি। রোববার রাতে এই বিষয়ে পরিবারের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে বেড়িয়ে পড়েন সৈকত। সকালে তার লাশ পাওয়া যায়।

ওসি সঞ্জুর মোর্শেদ জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

সান নিউজ/এনএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬ : বৈচিত্র্যে সমৃদ্ধ বাংলাদেশে মর্যাদা ও অধিকার চাই

আদিবাসী জনগণের অধিকার সংরক্ষণ এবং তাদের নানামুখী চ্যালেঞ্জ সম্পর্কে বিশ্বব্যা...

বিশ্বে প্রথম এমআরএনএ ফ্লু টিকা ‘এমফ্লুসিভা’র অনুমোদন 

বিশ্বে প্রথমবারের মতো মেসেঞ্জার আরএনএ (এমআরএনএ) প্রযুক্তি ব্যবহার করে তৈরি ফ্...

বিল-বন্ডে বিনিয়োগে ব্যাংকের মুনাফায় উল্লম্ফন, চাপে খেলাপিরা

দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকগুলোর বড় একটি অংশ চলতি বছরের প্রথম ছয়...

বার্সা থেকে লিভারপুলে যাচ্ছেন রোনাল্ড আরাউহো

বার্সেলোনার উরুগুইয়ান ডিফেন্ডার রোনাল্ড আরাউহোকে ধারে (লোন) দলে ভেড়াতে যাচ্ছে...

চিকিৎসক নিরাপদ থাকলেই বদলাবে স্বাস্থ্যসেবার চিত্র

বাংলাদেশের স্বাস্থ্য খাতে গত কয়েক দশকে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। মাতৃ ও শি...

ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শরী’আহ সুপারভাইজরি কমিটির এক সভা ৯ আগস...

বাংলাদেশ কারাতে ক্লাব কাপ চ্যাম্পিয়নশিপে মুবাশশিরের স্বর্ণজয়

মুন্সীগঞ্জের ক্ষুদে কারাতেকা মোহাম্মদ মুবাশশির রহমান বাংলাদেশ কারাতে ক্লাব কা...

বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনা তুলে ধরলেন মার্কিন রাষ্ট্রদূত  

ঝালকাঠির ঐতিহ্যবাহী ভীমরুলীর ভাসমান পেয়ারার বাজার ও বিস্তীর্ণ পেয়ারা বাগান পর...

আলমারিতে জমানো স্ত্রী-সন্তানের ভবিষ্যৎ গড়ার স্বপ্ন নষ্ট করল ইঁদুর আর উইপোকা 

অভাবের সংসারে স্ত্রী-সন্তানের ভবিষ্যৎ গড়ার স্বপ্নে কষ্ট করে একটু একটু করে জমি...

গভীর রাতে আড়িয়াল খাঁয় ড্রেজার, ঘরবাড়ি হারাচ্ছে অর্ধশত পরিবার 

একসময় আড়িয়াল খাঁ নদী ছিল মানুষের জীবন-জীবিকার অন্যতম ভরসা। নদীর পানি ও পলিতে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা