সারাদেশ

কাশিমপুর কারাগারের আসামির মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, গাজীপুর : গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে শরিফুল ইসলাম হিজু (৩৫) হত্যা মামলায় বন্দি এক আসামি মারা গেছেন।

রোববার (৮ আগস্ট) রাতে তার মৃত্যু হয় বলে কারাগার সূত্রে জানা যায়। তিনি যশোরের চৌগাছা থানার হাঘাটি চান্দ্রাপাড়া গ্রামের মৃত আসমত আলীর ছেলে।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার দেলোয়ার পারভেজ জানান, দক্ষিণখান থানায় দায়ের করা একটি হত্যা মামলায় ২০১৮ সালের ২৯ মে ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জে আনা হয় শরিফুল ইসলামকে। একই বছরের ২০ জুলাই তাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়।

ডেপুটি জেলার আরও জানান, রোববার (৮ আগস্ট) রাতে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন তিনি। কারাগারের হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরীক্ষা-নিরীক্ষার পর রাত সাড়ে ৮টার দিকে শরিফুল ইসলামকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা