সারাদেশ

খুলনার দুই হাসপাতালে করোনায় ৩ জনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, খুলনা : গত ২৪ ঘণ্টায় খুলনার দুই হাসপাতালে করোনায় তিনজনের মৃত্যু হয়েছে। এই জেলায় করোনায় মৃত্যুর সংখ্যা কিছুটা কমেছে। খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালে একজন এবং শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে দুইজন মারা গেছেন।

সোমবার (৯ আগস্ট) খুলনা ডেডিকেটেড হাসপাতালের ফোকাল পার্সন ডা. সুহাস রঞ্জন হালদার এ তথ্য নিশ্চিত করেছেন।

ডা. সুহাস রঞ্জন হালদার জানান, হাসপাতালটিতে গত ২৪ ঘণ্টায় রূপসার নাসিমা (৩৫) নামে একজন মারা গেছেন। হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছেন ১৩১ জন। যার মধ্যে রেড জোনে ৫৯ জন, ইয়ালো জোনে ৩৯ জন, আইসিইউতে ২০ জন রয়েছেন।

খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে ৪৫ শয্যার করোনা ইউনিটে ৩২ জন চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন মুখপাত্র ডা. প্রকাশ দেবনাথ।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালটিতে বাগেরহাটের মোংলার আতাউর রহমান (৭৫) এবং ঝিনাইদহের হরিণাকুন্ডু পাইরা বাজারের ফজলুর রহমান (৬৫) নামে একজন মারা যান।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ৩৭৬ জনের নমুনা পরীক্ষায় ১২৬ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। তাদের মধ্যে খুলনার ১১০ জন, যশোরের সাতজন, বাগেরহাটের পাঁচজন, নড়াইলের দুইজন এবং ঝিনাইদহ ও গোপালগঞ্জের একজনের করে রয়েছেন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা প্রদান স্থগিতের মার্কিন নীতি বাত...

যুদ্ধের প্রভাবে হরমুজে জাহাজ চলাচল কমেছে ৮০ শতাংশ

যুদ্ধ শুরুর পর এখনো স্বাভাবিক হয়নি হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল।...

কোম্পানীগঞ্জে যুবদল নেতাকে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নের দাবিতে সমাবেশ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

ছাত্রদল নেত্রীকে নিয়ে ছাত্রলীগ নেত্রীর পোস্ট ভাইরাল

রাজশাহী কলেজ ছাত্রদলের নেত্রী প্রীতি চৌধুরীকে নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের নেত্রী...

শিল্প উৎপাদনে গ্যাস-বিদ্যুৎ সংকট, বাড়ছে রপ্তানি ও কর্মসংস্থানের ঝুঁকি

গ্যাস ও বিদ্যুতের সংকট ক্রমেই দেশের শিল্প ও উৎপাদন খাতের জন্য বড় বাধা হয়ে উঠছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা