সারাদেশ

ফরিদপুরে টিকার বরাদ্দ শেষ

নিজস্ব প্রতিনিধি, ফরিদপুর: ফরিদপুরে টিকার বরাদ্দ শেষ। তাই আপাতত টিকাদান কার্যক্রম বন্ধ রয়েছে। নতুন করে বরাদ্দ চেয়ে চিঠি দেয়া হয়েছে।

রোববার (৮ আগস্ট) দুপুর থেকে ফরিদপুর সদরের তিনটি কেন্দ্রে টিকা ফুরিয়ে যাওয়ায় এ কার্যক্রম বন্ধ রয়েছে। এছাড়াও সিভিল সার্জন অফিসের ডিপোতেও বরাদ্দকৃত টিকার মজুত শেষ হয়ে গেছে। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফরিদপুরের সিভিল সার্জন মো. ছিদ্দীকুর রহমান।

জানা গেছে, রোববার দুপুর ১২টা থেকে প্রথমে ফরিদপুর জেনারেল হাসপাতাল এবং পরবর্তীতে ধাপে ধাপে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ফরিদপুর পুলিশ লাইন্স হাসপাতালের টিকার বরাদ্দ ফুরিয়ে যাওয়ায় টিকা দেয়া বন্ধ হয়ে যায়।

ফরিদপুরের সিভিল সার্জন ছিদ্দিকুর রহমান বলেন, টিকা শেষ হয়ে যাওয়ায় রোববার দুপুর থেকে ফরিদপুর সদরের তিনটি কেন্দ্রে টিকাদান বন্ধ রয়েছে। উপজেলা পর্যায়ের মধ্যে নগরকান্দা ও মধুখালীতে সোমবার (৯ আগস্ট) টিকা দেয়া সম্ভব হলেও মঙ্গলবার (১০ আগস্ট) থেকে টিকাদান বন্ধ হয়ে যাবে। জেলার অন্য ছয়টি উপজেলার টিকাও প্রায় শেষ পর্যায়ে।

এদিকে, রোববার দুপুর ১টার দিকে ফরিদপুর জেনালের হাসপাতালে টিকা নিতে এসে না পেয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন টিকা প্রত্যাশীরা। যারা এসেছিলেন তারা সবাই টিকা পাওয়ার মেসেজও পেয়েছিলেন কিন্তু এসে অপেক্ষার পর টিকা না পেয়ে ক্ষুব্ধ হয়ে ফিরে গেছেন।

ফরিদপুর শহরের চরকমলাপুর মহল্লার বাসিন্দা অভিযোগ করে বলেন, নিবন্ধন করার ৪ দিন পর তিনি টিকা গ্রহণের মেসেজ পেয়ে এসেছিলেন। এসে দেখেন টিকা নেই। তার মতো অনেকেই ফিরে যান।

তিনি বলেন, টিকা নেই তাহলে আমাকে মেসেজ দিয়ে এনে ভোগান্তি করানোর মানে কী?

ফরিদপুর পুলিশ লাইন্স হাসপাতাল সূত্রে জানা গেছে, ৮ আগস্ট ওই হাসপাতাল থেকে ৬০০ জনকে টিকা দেয়া হয়। টিকা না থাকায় কার্যক্রম বন্ধ করা হয়েছে। সিভিল সার্জনের ডিপো থেকে তাদের টিকা সরবরাহ করা হয়। কিন্তু সেখানেই টিকা নেই। নতুন করে টিকা যতদিন না আসবে ততদিন টিকাদান কার্যক্রম বন্ধ রাখা ছাড়া কোনো উপায় নেই।

ফরিদপুরের সিভিল সার্জন ছিদ্দিকুর রহমান জানান, ফরিদপুরে এ পর্যন্ত দুই লাখ ২৯ হাজার ১২০ ডোজ টিকা এসেছে। এগুলো সবই অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা ও সিনেফার্মার।

তিনি বলেন, টিকার বরাদ্দ চেয়ে নতুন করে চিঠি দেয়া হয়েছে স্বাস্থ্য অধিদফতরে। টিকা আসা সাপেক্ষে ফরিদপুরে আবার শুরু হবে কার্যক্রম।

তিনি জানান, যাদের টিকা নেয়ার ম্যাসেজ আসছে কিন্তু টিকা নিতে পারেনি নতুন আসার পর সমন্বয় করে টিকা দেয়া হবে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

নোয়াখালীতে জমি বিরোধে কুপিয়ে জখম, বৃদ্ধের মৃত্যু

নোয়াখালীর সদর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলায় গুরুতর আহত আমিন উল্যা...

গ্যাস সংকটে ভালুকায় শিল্পকারখানায় অচলাবস্থা

গ্যাসের সরবরাহ অপ্রতুল ও চাপ কম থাকায় ময়মনসিংহের ভালুকার শিল্পাঞ্চলে উৎপাদন ব...

যুদ্ধের প্রভাবে হরমুজে জাহাজ চলাচল কমেছে ৮০ শতাংশ

যুদ্ধ শুরুর পর এখনো স্বাভাবিক হয়নি হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল।...

মন্ত্রিসভায় নতুন ছয় সদস্য, আকার বেড়ে ৫১

সরকার গঠনের ছয় মাস পর মন্ত্রিসভার আকার আরও বাড়ানো হয়েছে। নতুন করে পাঁচজন সদস্...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

ছাত্রদল নেত্রীকে নিয়ে ছাত্রলীগ নেত্রীর পোস্ট ভাইরাল

রাজশাহী কলেজ ছাত্রদলের নেত্রী প্রীতি চৌধুরীকে নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের নেত্রী...

শিল্প উৎপাদনে গ্যাস-বিদ্যুৎ সংকট, বাড়ছে রপ্তানি ও কর্মসংস্থানের ঝুঁকি

গ্যাস ও বিদ্যুতের সংকট ক্রমেই দেশের শিল্প ও উৎপাদন খাতের জন্য বড় বাধা হয়ে উঠছ...

জিতকে কটাক্ষ, নিজ ভক্তদের সাবধান করলেন দেব

ওপার বাংলার অভিনেতা জিতের নতুন সিনেমা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটাক্ষ ও হে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা