সারাদেশ

করোনা: শরীয়তপুরে প্রাণ গেল আরও ৪ জনের

নিজস্ব প্রতিনিধি, শরীয়তপুর: শরীয়তপুরে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে আক্রান্ত হয়েছেন ৬৪ জন।

রোববার (৮ আগস্ট) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন শরীয়তপুরের সিভিল সার্জন ডা. এসএম আব্দুল্লাহ আল মুরাদ।

তিনি জানান, জেলায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে। করোনা রোগীদের চিকিৎসার জন্য হাসপাতাল ১১০টি শয্যা রয়েছে। বাড়িতে থেকে যারা চিকিৎসা নিচ্ছেন তাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে।

জেলা সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা যায়, ২৪ ঘণ্টায় করোনায় নড়িয়া উপজেলার তিনজন ও জাজিরার একজন মারা গেছেন। জেলায় ২৪ ঘণ্টায় ১৭৮টি নমুনা পরীক্ষায় ৬৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৭২ জনে। এর মধ্যে সুস্থ হয়েছেন ৩ হাজার ৭৮৮ জন। মারা গেছেন মোট ৬৬ জন। জেলায় বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা ২ হাজার ২১৮ জন।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

দীর্ঘ নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

দীর্ঘ প্রায় নয় মাস অভিনয় থেকে দূরে থাকার পর আবারও শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

জামিন পেলেন মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন

রাজধানীর ইসিবি চত্বর এলাকায় নিউগিনি প্রোপার্টিজ আব...

সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন খারিজ

গত ২৭ আগস্ট সালমান শাহ হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আশরাফুল হক ডনের পাঁচ দ...

এবার ঢাকা-খুলনা-কুষ্টিয়া অভিমুখে লংমার্চ ১১ দলের

সাত দফা দাবিতে আগামী ৩১ অক্টোবর ঢাকা থেকে খুলনা হয়...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা