সারাদেশ

ছেলেকে পুলিশে দিলেন মা

নিজস্ব প্রতিনিধি, রাজশাহী: রাজশাহীর বাঘা উপজেলার নারায়পুর গ্রামে সনেট হোসেন (১৯) নামে এক মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিয়েছেন মা।

রোববার (৮ আগস্ট) দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়।

সনেট হোসেন উপজেলার নারায়পুর গ্রামের আবু বক্করের ছেলে।

সনেটের মা নারগিস বেগম জানান, সনেট মাদকের নেশায় এতটাই উন্মাদ হয়ে গেছে যে তাকে আর কোনোভাবেই নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছিল না। তারা ভেবেছিলেন সনেটকে বিয়ে করালে হয়তো ভালো হয়ে যাবে। কিন্তু ভালো হওয়ার পরিবর্তে সে আরও বেপরোয়া হয়ে উঠে। তার স্ত্রীও অত্যাচার সহ্য করতে না পেরে বাবার বাড়িতে চলে গেছে। আজ বাড়িতে মাদক সেবনকালে থানায় ফোন করে পুলিশকে বিষয়টি জানিয়েছেন নারগিস বেগম। পরে পুলিশ এসে সনেটকে আটক করে।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সমগ্র বাংলাদেশ জ্বালানি তেলের তীব্র সংকটে

রাজধানীসহ সমগ্র বাংলাদেশ জ্বালানি তেলের তীব্র সংকটে । জ্বালানি তেলের লাইনেই স...

"যার সৎ সাহস নেই তার জন্য সাংবাদিকতা নয়’ – কাদের গনি চৌধুরী

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-এর মহাসচিব কাদের গনি চৌধুরী বলেছে...

আগের সরকারের মতই নখদন্তহীন থাকছে দুদক

অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশ বিল আকারে সংসদে উত্থাপন না করায় দুর্নীত...

পদ্মা থেকে মেঘনার ইলিশের স্বাদ বেশী: এ্যানি চৌধুরীর

বিএনপির যুগ্ম-মহাসচিব ও পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, প...

ভূপাতিত যুদ্ধবিমানের দ্বিতীয় ক্রুকে উদ্ধার করেছে যুক্তরাষ্ট্র

ইরানে যুক্তরাষ্ট্রের এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর নিখোঁজ সেই সামরিক কর্ম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা