সারাদেশ

চাকরি পাবে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীরা

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম : তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে যোগ্যতা অনুযায়ী চাকরি দেয়ার ঘোষণা দিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মমিনুর রহমান। রোববার (৮ আগস্ট) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর মাঝে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।

এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বলেন, ‘প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়ন, ডিজিটাল ও উন্নত দেশ গঠনে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর ভূমিকা থাকা আবশ্যক। তাদের যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। জেলা প্রশাসকের কার্যালয়েও অস্থায়ী ভিত্তিতে তাদের চাকরি দেয়া হবে।’

তিনি বলেন, ‘ইতোমধ্যে সমাজসেবা কার্যালয় এবং বেসরকারি উন্নয়ন সংস্থার সঙ্গে সম্পৃক্ত করে চট্টগ্রামে তৃতীয় লিঙ্গের অধিকাংশকে কম্পিউটার, সেলাই মেশিন চালানোসহ বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ দেয়া হয়েছে। তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর প্রাতিষ্ঠানিক কর্মসংস্থানের জন্য জেলা প্রশাসন এ উদ্যোগ গ্রহণ করে।’

জেলা প্রশাসক বলেন, ‘করোনা মহামারির এ কঠিন সময়ে আমরা চেষ্টা করছি মানুষের পাশে দাঁড়াতে। মানুষকে খাদ্য ও নগদ অর্থসহায়তা প্রদান করতে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে প্রধানমন্ত্রীর সহায়তা প্রদান করার চেষ্টা করছি। তারই ধারাবাহিকতায় আজ তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ত্রাণ সহায়তা প্রদান করেছি। গত এপ্রিল মাসেও প্রায় ৩০০ জনকে প্রধানমন্ত্রীর উপহার প্রদান করেছি।’

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে মোট ৪৫০ জনের প্রত্যেককে ১০ কেজি চাল, এক লিটার তেল, এক কেজি করে ডাল, আটা, লবণ, চিনি ও এক প্যাকেট বিস্কুট দেয়া হয়।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

দীর্ঘ নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

দীর্ঘ প্রায় নয় মাস অভিনয় থেকে দূরে থাকার পর আবারও শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

ডেঙ্গুতে ৬ জেলায় আরও ৯ জনের মৃত্যু

সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গ...

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে...

বিপুল মোবাইল এক্সেসরিজ ও চোরাই মুঠোফোনসহ গ্রেপ্তার ১৩

রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ৩১৬টি চোরা...

হযরত শাহজালালে বিমানবন্দরে দুর্ঘটনার মহড়া

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান দুর্ঘট...

জামিন পেলেন মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন

রাজধানীর ইসিবি চত্বর এলাকায় নিউগিনি প্রোপার্টিজ আব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা