সারাদেশ

ছিনতাইকালে কিশোর গ্যাংয়ের ৪ সদস্য গ্রেফতার 

নিজস্ব প্রতিনিধি, ফেনী: ফেনী থেকে অটোরিকশা ছিনতাইকালে কিশোর গ্যাংয়ের চার সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে একটি ফোল্ডিং ব্লেড, একটি ক্ষুর ও একটি কাঁচি উদ্ধার করা হয়।

রোববার (৮ আগস্ট) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার আবদুল্লাহ আল জাবের ইমরান।

এর আগে শনিবার (৭ আগস্ট) রাতে ফেনী পৌরসভার মধুপুর ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলারের কার্যালয়ের সামনের সড়ক থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- ফেনী পৌরসভার পাঠানবাড়ী এলাকার তানজিম হাসান (১৯), মধুপুর এলাকার ফারহান আহম্মেদ পারভেজ (১৯), ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের কাতালিয়া গ্রামের আজাহার উদ্দিন (১৯) এবং বালিগাঁও গ্রামের রুবু তাহসিন (১৯)।

র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার আবদুল্লাহ আল জাবের ইমরান জানান, তারা মূলত কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বিভিন্ন সময় ভাড়ার কথা বলে নিয়ে অটোরিকশা ছিনতাই করার কথা স্বীকার করেছে। আজ সকালে তাদের বিরুদ্ধে ছিনতাইয়ের মামলা করে ফেনী সদর মডেল থানা পুলিশে সোপর্দ করা হয়। বিকেলে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

দীর্ঘ নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

দীর্ঘ প্রায় নয় মাস অভিনয় থেকে দূরে থাকার পর আবারও শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

ডেঙ্গুতে ৬ জেলায় আরও ৯ জনের মৃত্যু

সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গ...

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে...

বিপুল মোবাইল এক্সেসরিজ ও চোরাই মুঠোফোনসহ গ্রেপ্তার ১৩

রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ৩১৬টি চোরা...

হযরত শাহজালালে বিমানবন্দরে দুর্ঘটনার মহড়া

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান দুর্ঘট...

জামিন পেলেন মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন

রাজধানীর ইসিবি চত্বর এলাকায় নিউগিনি প্রোপার্টিজ আব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা