সারাদেশ
রুপগঞ্জে আগুন

সরকারি দুই সংস্থার গাফিলতি

নিজস্ব প্রতিনিধি, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসেম ফুডসের কারখানায় আগুনের ঘটনায় মালিক কর্তৃপক্ষ এবং সরকারি দু’টি সংস্থার গাফিলতির প্রমাণ পেয়েছে জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটি।

কমিটির প্রতিবেদনে বলা হয়েছে, শ্রম অধিদপ্তর এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর যথেষ্ট দায়িত্ব নিয়ে কাজ করেনি। তারা ঠিকঠাকমতো দায়িত্ব নিয়ে মনিটরিং (তদারকি) করলে এই দুর্ঘটনা ও প্রাণহানি এড়ানো যেত। কারখানায় নানা ধরনের অনিয়মের চিত্রও উঠে এসেছে জেলা প্রশাসনের তদন্তে।

গত বৃহস্পতিবার রাতে তদন্ত কমিটির আহ্বায়ক অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শামীম ব্যাপারি জেলা প্রশাসকের কাছে ৪৪ পৃষ্ঠার এই তদন্ত প্রতিবেদন দাখিল করেন। নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ্ তদন্ত প্রতিবেদন দাখিলের বিষয়টি নিশ্চিত করেছেন। করোনার ভাইরাস সংকটের কারণে বিষয়টি আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে জানানো হয়নি বলেও জানিয়েছেন তিনি।

আগুন লাগার বিষয়ে তদন্ত কমিটি বলছে, নিচতলায় কেন্দ্রীয় কমপ্রেসারের কক্ষে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত কারখানার ভেতরে ছড়িয়ে পড়ে। কারখানায় এই ধরনের প্রাণহানি রোধে ২০টি সুপারিশও করেছে তদন্ত কমিটি।

এর আগে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের তদন্তে উঠে আসে, অতিরিক্ত তাপে কারখানার নিচতলার একটি এগজস্ট ফ্যানের তার গলে আগুনের সূত্রপাত হয়। সেখানে অনেক দাহ্য পদার্থ থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। এ ছাড়া ওই কারখানায় অগ্নিদুর্ঘটনা প্রতিরোধে কোনো ব্যবস্থা ছিল না। এ কারণে প্রাণহানি বেশি হয়েছে।

জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ্‌ সাংবাদিকদের বলেন, ওই কারখানায় অগ্নিনির্বাপণে পর্যাপ্ত সরঞ্জামাদির ব্যবস্থা ছিল না, আগুন নেভানোর জন্য কারখানায় প্রশিক্ষিত জনবল (শ্রমিক) ছিল না, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের এনওসি (অনাপত্তিপত্র) পাওয়া যায়নি। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রও ছিল না। বিল্ডিং কোড না মেনে ভবন নির্মাণ, শিশুশ্রমসহ নানা অনিয়ম পেয়েছে তদন্ত কমিটি।

জেলা প্রশাসক বলেন, কারখানার নিচতলার কেন্দ্রীয় গুদামের কমপ্রেসারের রুমের এক পাশে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। রাসায়নিকের উপস্থিতি থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুন লাগার পর ধোঁয়া বের হলে শ্রমিকদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। তখন চতুর্থ তলার ফ্লোর ইনচার্জ শ্রমিকদের আশ্বস্ত করেন, আগুন নিভে যাবে। এরপর শ্রমিকদের তাঁর রুমে নিয়ে যান। পরে আগুন ছড়িয়ে পড়লে শ্রমিকেরাসহ তিনি ওই রুম থেকে আর বের হতে পারেননি, সেখানেই একটি কক্ষে আগুনে পুড়ে তাঁদের মৃত্যু হয়। তদন্ত কমিটি কারখানার প্রতি তলায় নেট দিয়ে প্রতিবন্ধকতা তৈরির প্রমাণ পেয়েছে।

জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ্ বলেন, তদন্ত কমিটি আগুনে বেঁচে যাওয়া ওই কারখানার শ্রমিক, সংশ্লিষ্ট মোট ২১ জনের জবানবন্দি নিয়েছেন। তদন্ত কমিটি সরকারি নয়টি সংস্থাকে সঙ্গে নিয়ে তদন্ত কাজ করেছে।

কমিটি কারখানায় শিশুশ্রম বন্ধে নিয়মিত তদারকি করা, যেসব শ্রমিক মারা গেছেন তাঁদের শ্রম আইন অনুসারে কারখানার মালিকপক্ষ থেকে দুই লাখ টাকা ক্ষতিপূরণ প্রদান, বেঁচে যাওয়া শ্রমিকদের আড়াই লাখ টাকা ক্ষতিপূরণ প্রদান, নিহত শ্রমিকদের পরিবারের কর্মক্ষম কেউ থেকে থাকলে তাঁকে ওই মালিকের অন্য কারখানায় চাকরির ব্যবস্থাসহ ২০ দফা সুপারিশ পেশ করেছেন।

জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ্ বলেন, প্রতিটি বিভাগ যদি ঠিকভাবে কারখানা মনিটরিং (তদারকি) করত, তাহলে সেখানে শিশুশ্রম থাকত না, বিল্ডিং কোর্ডের অসংগতি থাকত না। ফায়ার সেফটি ব্যবস্থা পর্যাপ্ত থাকত। তাহলে এই দুর্ঘটনা ও প্রাণহানি এড়ানো যেত। তাদের তদারকির কমতি পেয়েছে তদন্ত কমিটি। জেলা প্রশাসক জানান, তদন্ত কমিটির প্রতিবেদন শ্রম মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদসহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ে পাঠানো হবে। তারা এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।

গত ৮ জুলাই হাসেম ফুডস কারখানায় আগুনে পুড়ে ৪৮ জনসহ মোট ৫১ (লাফিয়ে পড়ে ৩ জন) জনের মৃত্যু হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা ৪৮ ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনের। এই ঘটনা তদন্তে জেলা প্রশাসন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর পৃথক তিনটি তদন্ত কমিটি গঠন করেন। নাগরিক সমাজের পক্ষ থেকে আলাদা আরও একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

ডিএনএ পরীক্ষা শেষে নিহত ব্যক্তিদের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে ৪৫ জনের লাশ হস্তান্তর করেছে সিআইডি। তিনজনের লাশ ডিএনএ পরীক্ষা শনাক্ত হওয়ার পর হস্তান্তর করবে সিআইডি।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে ইসলামিক রিলিফ বাংলাদেশের শীতবস্ত্র পেলেন ৫০০ পরিবার

কুড়িগ্রামের উলিপুরে শীতের আগমনে অসহায় ও অতিদরিদ্র...

কালের সাক্ষী: পাঙ্গা রাজবংশের জীর্ণশীর্ণ প্রাসাদ

অযত্নে-অবহেলায় আমাদের দেশের অনেক ঐতিহ্যই নষ্ট হয়ে...

মুন্সীগঞ্জে চাঁদাবাজি-হয়রানি বন্ধসহ ৩ দফা দাবি বাল্কহেড মালিক সমিতির

নৌপথে বাল্কহেড মালিকদের ব্যবসায়িক সমস্যা সমাধান, চ...

কেরানীগঞ্জে একদিনে রেকর্ড ১১ বাসায় চুরি

ঢাকার অদূরে দক্ষিণ কেরানীগঞ্জে সংঘবদ্ধ এক চোরচক্রে...

ক্রীড়ার মাধ্যমে তরুণ প্রজন্মের বিকাশের প্রত্যয়ে দাগনভূঞায় জার্সি উন্মোচন

ফেনীর দাগনভূঞা উপজেলার মধ্যম কেরোনিয়া স্পোর্টস অ্য...

মোংলায় নিলামের অপেক্ষায় ৪০০ কোটি টাকার পণ্য, বড় রাজস্ব ঘাটতির শঙ্কা

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা কাস্টমস হা...

ঢাকা-বরিশাল মহাসড়কে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ নেতাকর্মীদের অবরোধ

মাদারীপুর জেলার সিমান্তবর্তী চরপ্রসন্নদী, মুকসুদপু...

নওগাঁয় দুটি অবৈধ ইটভাটায় অভিযান ও জরিমানা

নওগাঁর মান্দা উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান...

আ’লীগের পদধারী সরকারি স্কুলের প্রধান শিক্ষক  বাচ্চু বেপারী, শিবচরে বিতর্কের ঝড়

মাদারীপুরের শিবচর উপজেলার চরজানাজা ইউনিয়নের ১৭৪ নং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা