সারাদেশ

রোহিঙ্গা ক্যাম্প থেকে শীর্ষ সন্ত্রাসী আটক

নিজস্ব প্রতিনিধি, কক্সবাজার : কক্সবাজারের উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে শীর্ষ সন্ত্রাসী দেলোয়ার হোসেন (২৫) ওরফে দেলুকে আটক করেছে কক্সবাজার এপিবিএন-১৪।

রোববার (৮ আগস্ট) রাত ১০টার দিকে অভিযান চালিয়ে কুতুপালং ডিমান্ড মোড় থেকে তাকে আটক করা হয়।

সে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা রেজিস্টার্ড ক্যাম্পের জি ব্লকের (এম আর সি ৩৭৫০) বশির আহমেদের ছেলে। দেলু ক্যাম্পের শীর্ষ সন্ত্রাসী মুন্না গ্রুপের সেকেন্ড ইন কমান্ড এবং চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী।

কক্সবাজার-১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক (এসপি) মো. নাইমুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, দিল মোহাম্মদ হত্যা মামলাসহ বেশ কয়েকটি মামলার পলাতক আসামি দেলু ক্যাম্পে অবস্থান করছে।

পরে রাতে কুতুপালং ডিমান্ড মোড়ে অভিযান চালিয়ে দেলুকে আটক করা হয়। এসময় তার সহযোগীরা এপিবিএন সদস্যদের লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়লে চার সদস্য আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এপিবিএন সদস্যরা ফাঁকা গুলি করে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা