সারাদেশ

মুজিব পার্কে নতুন রূপে আলফাডাঙ্গা

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর: মাত্র ৫ একরের মতো জায়গা। যার প্রতিটি ইঞ্চিই সাজানো হয়েছে সবুজ প্রকৃতি আর নির্মল বিনোদনের নানা উপকরণে। এর ফলে এক সময়ের স্যাঁতসেঁতে আর জংলা পরিবেশ পাল্টে সেখানে প্রাকৃতিক পরিবেশ আর নির্মল বিনোদনের নানা উপকরণের মিশেলে গড়ে উঠেছে নজরকাড়া উদ্যান। জেলা সদর থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটারের মতো দূরে, মধুমতি নদীর তীরে খুলনা বিভাগের অধীন বৃহত্তর যশোরের নড়াইল জেলার সীমানালগ্ন আলফাডাঙ্গা উপজেলা সদরে গড়ে তোলা হয়েছে এই মনমুগ্ধকর বিনোদন কেন্দ্র।

শনিবার (৭ আগস্ট) ‘মুজিব শতবর্ষ ইকোপার্ক’ নামের এই বিনোদন কেন্দ্রটি উদ্বোধন করেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য মনজুর হোসেন বুলবুল। এ সময় জেলা প্রশাসক অতুল সরকার, উপজেলা চেয়ারম্যান একেএম জাহিদুল হাসান জাহিদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদ এলাহী, ফরিদপুর প্রেস ক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকীসহ অন্যরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা গেছে, এই পুরো বিষয়টি বাস্তবায়নে সবচেয়ে বড় ভূমিকা রয়েছে উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম জাহিদুল হাসান জাহিদের। এই প্রতিবেদকের সাথে আলাপকালে জাহিদ বলেন, এ পর্যন্ত প্রায় ৩২জন উপজেলা নির্বাহী কর্মকর্তা এখানে এসেছেন আর গেছেন। বেশিরভাগই ভারপ্রাপ্ত। কেউ ছ’মাসেরও বেশি থাকতে চান না। বিষয়টি নিয়ে ভাবার পরে দেখলাম আসলে এখানকার পরিবেশ পছন্দ না হওয়ায় তারা পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে এখানে থাকতে চান না। সে জন্য পরিবেশের উন্নয়নে এই চেষ্টা।

তিনি আরও বলেন, এটি বাস্তবায়নে সরকারের নিকট বড়সড় বরাদ্দ চাইতে গেলে পাশ হবে কি-না অনিশ্চয়তা ছিল। তাই একটু একটু করে কাজ এগিয়ে নিয়েছি। এভাবে দীর্ঘদিনের পরিশ্রমে সকলের আন্তরিকতায় এটি বাস্তবায়ন করা সম্ভব হয়েছে।

উপজেলা প্রকৌশলী মো. রাহাত ইসলাম বলেন, পার্কটি বাস্তবায়নে অন্যান্য উপজেলার মডেল দেখে সুবিধামাফিক পরিকল্পনা নিয়েছি। প্রথম পর্যায়ে প্রতিদিন প্রায় দুই হাজারের মতো দর্শনার্থীর প্রবেশ হতো। ভিড় সামলাতে এখন রাইডগুলোতে নামমাত্র কিছু ফি রাখছি। এটি মেইনটেনেন্সেরও একটা ব্যাপার আছে।

সরেজমিনে দেখা গেছে, দীর্ঘদিন হাজামজা একটি পুকুর সংস্কারের সাথে পুরনো ও জীর্ণ গাছপালা ছেঁটে সেখানে পরিকল্পিত বাগান গড়ে তোলা হয়েছে। সেই সাথে কংক্রিটের সরু পথ করে দুই পাশে গুল্ম জাতীয় গাছ রোপনের মাধ্যমে হাঁটাচলার জন্য মনোমুগ্ধকর করা হয়েছে। পুকুরের মাঝে বসানো হয়েছে আলো ঝলমলে পানির ফোয়ারা। পাড় ঘেঁষে বসার বেঞ্চ। উদ্যানের খোলা জায়গায় শিশুদের খেলাধুলা ও আনন্দের জন্য দোলনা, ঘুর্ণায়মান চর্কা, স্লিপার, বোটসহ আরও কিছু উপকরণ। সেখানে আরও একটি পানির ফোয়ারাও তৈরি করা হয়েছে। সন্ধ্যায় পুরো পরিবেশ আলো ঝলমলে হয়ে উঠে এক বর্ণিল দ্যুতি ছড়ায়।

স্থানীয় গণমাধ্যমকর্মী মুজাহিদুল ইসলাম বলেন, আমাদের কাছে এমন একটি পার্ক একেবারেই নতুন। এখানে প্রবেশের জন্য কোনো টাকা দিতে হয় না। সকলের জন্যই উন্মুক্ত। এমন সুব্যবস্থা দেশের খুব কম স্থানেই আছে।

ফরিদপুর প্রেস ক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী বলেন, শহরের বাইরে গ্রামীণ পরিবেশে এমন আধুনিক একটি নয়নাভিরাম পার্ক গড়ে তোলার উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। বিশেষ করে শিশু ও পরিবার নিয়ে একটু নির্মল সময় কাটানোর পরিবেশ রয়েছে এখানে। দেখে মনে হচ্ছে, পুরো পরিকল্পনাটি সম্পন্ন করা হয়েছে অত্যন্ত পরিকল্পিতভাবে। এটি আসলেই নজর কেড়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদ এলাহী বলেন, এই পার্ক বাস্তবায়নের কারণে এখানকার সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহের সৃষ্টি হয়েছে। জেলা শহর থেকে দূরবর্তী হলেও ভৌগলিকভাগে গুরুত্বপূর্ণ এলাকা আলফাডাঙ্গা উপজেলায় প্রথম কোনো বিনোদন এলাকা এটি। দীর্ঘদিন ব্যবহার উপযোগী রাখতে সকলকেই খেয়াল রাখতে হবে।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তরুণ কলাম লেখক ফোরামের আইন বিষয়ক সম্পাদক নোবিপ্রবির রেদোয়ান

‎বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ২০২৬-২৭ কার্যবর্ষের কেন্দ্রীয় নির্বাহী...

আসছে নব্বই দশকের প্রেমের গল্প ‘মিশন ডিডিএলজে’

নব্বই দশকের প্রেম, আবেগ ও নস্টালজিয়াকে নতুন প্রজন্মের দর্শকদের সামনে তুলে ধরত...

অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজি ছাত্রদল থেকে বহিষ্কার 

ফরিদপুরের বোয়ালমারীতে বিএনপির নাম ও ছাত্রদলের পরিচয় ব্যবহার করে মানুষকে হয়রান...

সিরিয়ার ক্ষমতাচ্যুত শাসক বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড

সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ও তার ছোট ভাই মাহের আল-আসাদকে য...

২৭ আগস্ট শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন

আগামী ২৭ আগস্ট (বৃহস্পতিবার) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আহ্বান করেছেন...

পিরোজপুরে সাবেক এমপি গাজী নুরুজ্জামান বাবুলের ২য় মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, পিরোজপুর জেলা বিএনপির সাবেক সভাপতি, বিএনপির কেন্দ...

৭২ লাখ টাকার সাজ সংসদে কঙ্গনা 

ভারতের সংসদ ভবন থেকে বের হওয়ার সময় বলিউড অভিনেত্রী ও সংসদ সদস্য কঙ্গনা রানাওয়...

আইএলটি-টোয়েন্টিতে মুস্তাফিজকে রাখলো দুবাই ক্যাপিটালস 

আইএলটি-টোয়েন্টির গত আসরে দুবাই ক্যাপিটালসকে প্লে-অফে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিক...

নারায়ণগঞ্জে কেমিক্যাল গোডাউনে আগুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় একটি কেমিক্যাল তৈরির গোডাউনে অগ্নি...

আখেরি চাহার সোম্বা উপলক্ষে বুধবার বন্ধ সব শিক্ষাপ্রতিষ্ঠান

পবিত্র আখেরি চাহার সোম্বা উপলক্ষে বুধবার (১২ আগস্ট) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা