সারাদেশ

‘ভুল কেন্দ্রে’ টিকা নিতে ভিড়

নিজস্ব প্রতিনিধি, রাজশাহী: করোনা টিকা নিতে হাজারও মানুষ ভিড় করেছে রাজশাহীর টিচার্স ট্রেনিং কলেজ (টিটিসি) কেন্দ্রে। তবে অধিকাংশ মানুষই ভুলবশত টিকা নিতে এই কেন্দ্রে ভিড় করেছে।

শনিবার (৭ অগাস্ট) দুপুরে সরেজমিনে গিয়ে এমন চিত্র দেখা গেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, রাজশাহী সিটি করপোরেশনে (রসিক) ৮৪ কেন্দ্রে চলছে টিকা কর্মসূচি। তবে নগরীর অধিকাংশ মানুষ না বুঝেই টিকা নিতে টিটিসি কেন্দ্রে ভিড় করছে। মূলত গণটিকা দেয়ার ঘোষণার আগে অনেকেই টিটিসি থেকে টিকা নিতে রেজিস্ট্রেশন করেছে। সে অনুসারে টিটিসিতে টিকা নেতে এসেছে অনেকে। তবে ২৫ বছরের নিচেও টিকা নিতে এসেছে ওই কেন্দ্রে। ভিড়ের কারণে টিকা না পাওয়ার শঙ্কা করছে অনেকেই।

টিকা নিতে আসা কবির নামে এক যুবক বলেন, ‘সকাল ৯টা থেকে কেন্দ্রে দাঁড়িয়ে আছি। সরকারি ঘোষণার পূর্বে রেজিস্ট্রেশন করা। কিন্তু এখানে দেখছি ভিন্ন চিত্র। হাজারও মানুষ, তাই শঙ্কা হচ্ছে টিকা আদৌ দিতে পারবো কিনা। শুনছি টিকা শেষ হওয়ায় কর্মীরা চলে গেছেন।’

রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ড. হাবিবুল আহসান তালুকদার জানান, রাজশাহী সিটি করপোরেশনের প্রতিটি ওয়ার্ডে টিকা কর্মসূচি পালিত হচ্ছে। ঘোষণা সত্ত্বেও মানুষ না বুঝেই টিটিসি কেন্দ্রে ভিড় করছেন। এটা অনেকে না বুঝেই করছেন। যদিও এ নিয়ে রাজশাহীজুড়ে ব্যাপক প্রচার প্রচারণা হয়েছে। তারপরও ভুল কেন্দ্রে এসে হট্টগোল করছেন।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের

এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এশিয়ান গেমসে নারী হকির...

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, সাদিয়ার ক্ষোভ

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ প্...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা