সারাদেশ

রেল যাবে কুয়াকাটা

নিজস্ব প্রতিবেদক: নৌপথই দক্ষিণবঙ্গের সঙ্গে রাজধানী ঢাকার যোগাযোগের প্রধান মাধ্যম। সেখান থেকে বেরিয়ে এসে দেশের দক্ষিণবঙ্গকে রেলের সঙ্গে সংযুক্ত করার পরিকল্পনা নিয়েছে সরকার। যাতে ঢাকার সঙ্গে রেলে যুক্ত হবে সাগরকন্যা কুয়াকাটা।

রেলপথ মন্ত্রণালয় সূত্র জানায়, ফরিদপুরের ভাঙ্গা থেকে বরিশাল-পটুয়াখালী হয়ে কুয়াকাটা পর্যন্ত ২৪৪ কিলোমিটার রেললাইন নির্মাণের প্রকল্প হাতে নেয়া হয়েছে। ইতোমধ্যেই প্রাথমিক সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শেষ হয়েছে।

জানা যায়, ২০২২ সাল থেকে কাজ শুরু হবে বিশাল এ প্রকল্পের। ২০৩০ সালের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে রেলপথ মন্ত্রণালয়ের। প্রকল্পটির সম্ভাব্য ব্যয় নির্ধারণ করা হয়েছে ৪৪ হাজার কোটি টাকা।

ইতোমধ্যেই প্রকল্পটির সম্ভাব্যতা যাচাই শেষ হয়েছে। সে সঙ্গে প্রকল্পের নকশা শেষ হয়েছে এবং টেন্ডার ডকুমেন্টের কাজও সম্পন্ন হয়েছে। প্রকল্পের প্রস্তাবনা অনুযায়ী, ফরিদপুরের ভাঙ্গা থেকে গোপালগঞ্জ, মাদারীপুর ও দক্ষিণাঞ্চলের বরিশাল, ঝালকাঠি, বরগুনা ও পটুয়াখালী পর্যন্ত ২৪৪ কিলোমিটার রেলপথ নির্মাণ করা হবে।

এ প্রকল্পের অধীনে ভাঙ্গায় একটি জংশন নির্মাণ করা হবে। এর পাশাপাশি টেকেরহাট, মাদারীপুর, বরিশালের গৌরনদী, দেহেরগতি, বরিশাল সদরের কাশিপুর, বাকেরগঞ্জ, পটুয়াখালী, আমতলী, পায়রা পোর্ট, পায়রা এয়ারপোর্ট ও কুয়াকাটায় মোট ১১টি স্টেশন হবে। তবে এর বাইরে সাব-স্টেশনও থাকবে। সব মিলিয়ে পটুয়াখালীর পায়রা সমুদ্র বন্দরে রেলওয়ে অর্থনৈতিক জোন, বরিশালে রেলওয়ে মাল্টিমোডাল হাবসহ ১৯টি বড় স্টেশন নির্মাণ করা হবে এ প্রকল্পের আওতায়।

১৭ কিলোমিটার নিচু জমিতে হবে উড়াল রেললাইন। এর পাশাপাশি কীর্তনখোলা, পায়রার মতো বড় নদীগুলোতে নির্মাণ করা হবে ৪৬টি বড় রেলসেতু। নির্মাণ করা গহবে ৪৪০টি বক্স কালভার্ট। এ কালভার্টের ভেতরে কোনো লেভেল ক্রসিং ছাড়া ট্রেন চলাচল করবে।

রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন সাংবাদিকদের বলেন, ২০২২ সালের মধ্যে কাজ শুরুর লক্ষ্য ধরে আমরা এগিয়ে যাচ্ছি। আশা করছি, ২০৩০ সালের মধ্যে কাজ শেষ হবে। ৪৪ হাজার কোটি টাকা সম্ভাব্য ব্যয়ের এ প্রকল্পে যুক্তরাষ্ট্র, চীনসহ বেশ কয়েকটি উন্নয়ন সহযোগী দেশ অর্থায়নের ইচ্ছা প্রকাশ করেছে।

তিনি বলেন, রেললাইনটি হলে ওই অঞ্চলের অর্থনীতিতে বিপুল পরিবর্তন আসবে। উন্নত সমৃদ্ধ যে বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি সেটি বাস্তবায়নে অনেকখানি এগিয়ে যাবো।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

আমলাতন্ত্রে আটকে আছে ইসির ফাইল, পদোন্নতি নেই ২১ বছরেও 

নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠপর্যায়ের কর্মকর্তাদের পদোন্নতি ও পদমর্যাদা পুনর্ব...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা