সারাদেশ

কুষ্টিয়ায় করোনায় ১২ জনের মৃত্যু 

নিজস্ব প্রতিনিধি, কুষ্টিয়া : গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়ার করোনা ডেডিকেটেড হাসপাতালে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় ১০ জন এবং উপসর্গ নিয়ে দুজন মারা গেছেন। এদিকে নতুন ৪২২ জনের নমুনা পরীক্ষা করে ১১৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। করোনা শনাক্তের হার ২৭ দশমিক ৪৮ শতাংশ।

শুক্রবার (৬ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এ তথ্য নিশ্চিত করেছেন কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এম এ মোমেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ২০০ শয্যার করোনা ইউনিটে শুক্রবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত রোগী ভর্তি রয়েছেন ২১৮ জন। এর মধ্যে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ১৮০ জন এবং ৩৮ জন উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন।

জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, নতুন করে শনাক্ত হওয়া ১১৬ জনের মধ্যে কুষ্টিয়া সদরের ৩৪ জন, দৌলতপুরের দুজন, কুমারখালির ৩৩ জন, ভেড়ামারার ২২ জন, মিরপুরের ১৮ জন এবং খোকসা উপজেলার ৭ জন রয়েছেন।

এখন পর্যন্ত জেলায় ৯০ হাজার ২৮৮ জনের নমুনা পরীক্ষার জন্য নেওয়া হয়েছে। নমুনা পরীক্ষার প্রতিবেদন পাওয়া গেছে ৮৪ হাজার ৪৩৫ জনের। বর্তমানে কুষ্টিয়ায় সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৩ হাজার ২০৬ জন। তাদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২৬৭ জন ও হোম আইসোলেশনে আছেন ২ হাজার ৯৩৯ জন।

জেলায় করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬০৮ জনে। নতুন ১১৬ জনসহ করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ৬১৯ জন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা