সারাদেশ

ময়মনসিংহে করোনায় আক্রান্ত ২ নবজাতক

নিজস্ব প্রতিনিধি, ময়মনসিংহ: ময়মনসিংহে করোনার পাশাপাশি নিউমোনিয়া রোগে আক্রান্ত হয়েছে দুই নবজাতক। তারা ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি রয়েছে।

বৃহস্পতিবার (৫ আগস্ট) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন মমেক হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন।

তিনি জানান, করোনায় আক্রান্ত এক নবজাতকের বয়স ২৩ দিন। ওই নবজাতক ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মানিক মিয়া ও নিলুফার সন্তান। অপর নবজাতকের বয়স ১৩ দিন। সে জেলার তারাকান্দা উপজেলার লিটন মিয়া ও রানু আক্তার দম্পতির সন্তান।

উল্লেখ্য, গত জুলাই মাস থেকে এ পর্যন্ত মমেক হাসপাতালে ১০ নবজাতকের চিকিৎসা দেয়া হয়েছে। এর মধ্যে আট নবজাতক সুস্থ হয়েছে। বর্তমানে দুইজন চিকিৎসাধীন রয়েছে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা