সারাদেশ

লাইনে দাঁড়িয়ে একজনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া করোনাভাইরাসের নমুনা পরীক্ষার জন্য লাইনে দাঁড়িয়ে ইকবাল (৪৩) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বুধবার (২৮ জুলাই) সকাল পৌনে ৯টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে বিএমএ ভবনের সামনে এ ঘটনা ঘটে। ইকবাল সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের বিহাইর গ্রামের সহিদুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্বজনরা জানায়, গত এক সপ্তাহ ধরে জ্বর, ঠাণ্ডাসহ করোনার উপসর্গে ভুগছিলেন ইকবাল। বুধবার তাকে করোনা পরীক্ষা করতে হাসপাতালের বিএমএ ভবনে নিয়ে আসা হয়।

সেখানে ফরম পূরণ করে তিনি লাইনে দাঁড়িয়ে নমুনা দেয়ার অপেক্ষায় ছিলেন। এসময় তিনি অচেতন হয়ে মাটিতে ঢলে পড়েন। পরে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সোলায়মান মিয়া বলেন, ‘তিনি করোনাভাইরাস সাসপেক্টেট ছিলেন। জরুরি বিভাগে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়।’

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

ফুলবাড়ীর কয়লার দিকে দৃষ্টি সরকারের

দেশের উত্তরাঞ্চলের কয়লা তথা ফুলবাড়ির কয়লা উত্তোলন...

ভোট চুরি করে ভারত দখল করা হয়েছে : রাহুল গান্ধী

ভারতের গণতন্ত্র ও নির্বাচনী প্রক্রিয়াকে ধ্বংস করার দায়ে প্রধানমন্ত্রী নরেন্দ...

গৃহযুদ্ধের ঝুঁকিতে ইসরায়েল

বছরের পর বছর ধরে গাজা, লেবানন ও মধ্যপ্রাচ্যের অন্যান্য অঞ্চলে রক্তক্ষয়ী সংঘাত...

বিশ্বের সেরা শহর নিউইয়র্ক

লন্ডন, প্যারিস, সিয়াটল ও সান ফ্রান্সিসকোর মতো বিশ্বখ্যাত ও প্রভাবশালী মেট্রো...

হাম ও উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও উপসর্গে ছয়জনের মৃত্যু...

গাজায় ধ্বংসস্তূপের মাঝে বেঁচে থাকার সংগ্রাম

ইসরায়েলি চেকপয়েন্টে স্বামী নিখোঁজ হওয়ার পর থেকেই চরম অনিশ্চয়তা, অভাব আর একাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা