সারাদেশ

শিমুলিয়াঘাটে যাত্রীদের পারাপার থামছে না 

নিজস্ব প্রতিনিধি, মুন্সিগঞ্জ : কঠোর বিধিনিষেধও শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরিতে যাত্রী ও ব্যক্তিগত গাড়ি পারাপার থামছে না। হুড়োহুড়ি করে ফেরিতে উঠছেন যাত্রীরা।

বুধবার (২৮ জুলাই) ভোর থেকে ঘাটে যাত্রী ও ব্যক্তিগত গাড়ির চাপ দেখা গেছে। ঘাট সংলগ্ন স্থানে পুলিশের চেকপোস্ট থাকলেও সাধারণ যাত্রী ও যানবাহন পারাপার নিয়ন্ত্রণে তেমন কোনো কার্যকরী উদ্যোগ দেখা যায়নি।

সরেজমিনে ঘুরে দেখা যায়, ফেরিতে জরুরি প্রয়োজন ছাড়াও ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেল ও শত শত যাত্রী পদ্মা পার হচ্ছেন। তাদের মধ্যে কেউ মানছেন না স্বাস্থ্যবিধি। যার ফলে করোনা সংক্রমণের আশঙ্কা ছড়িয়ে পড়ছে ধারনা বিসসসজ্ঞগদের।

অন্যদিকে বাংলাবাজার থেকে শিমুলিয়াঘাটে পৌঁছে ঢাকামুখি যাত্রীরা সড়কে পুলিশের চেকপোস্ট এড়িয়ে ছোট যানবাহনে ভেঙে ভেঙে রওনা হচ্ছেন। বিধি উপেক্ষা করে শিমুলিয়া থেকে ঢাকা রুটে ভাড়ায় চালিতে মাইক্রোবাস চলাচল করতে দেখা গেছে। এসব যানবাহনে যাত্রীদের গুনতে হচ্ছে দুই তিনগুণ বেশি ভাড়া। এতে জরুরি প্রয়োজনে আসা যাত্রীদের পড়তে হচ্ছে ভোগান্তিতে।

বরিশাল থেকে আসা মুনিয়া নামের এক যাত্রী বলেন, ‘লকডাউন তো আমরা মানি, তবে আমাগো জীবন-জীবিকা কেমনে চলবো। কাজের জন্য তো বাহির হতে হবে। আমাদের ভোগান্তি হচ্ছে তাও কাজে যেতে হবে।’

খুরসেধ নামের আরেক যাত্রী বলেন, ‘মাওয়া থেকে ঢাকায় ৭০ টাকার ভাড়া এখন মাইক্রোবাসে ৫০০ টাকা দিয়ে যেতে হচ্ছে। এমনি কাজ নাই অনেকদিন বসে আসি। আমাদের কথা কেউ চিন্তা করে না।’

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডাব্লিউটিসি) শিমুলিয়া ঘাট ব্যবস্থাপক (বাণিজ্য) ফয়সাল হোসাইন জানায়, ‘নৌরুটে চারটি রোরো, তিনটি মিডিয়াম মিলিয়ে সাতটি ফেরি সচল রয়েছে। প্রতিদিনই যাত্রীদের চাপ পড়ছে। তবে শুধুমাত্র জরুরি গাড়ি পারাপারেই ফেরি চালু রয়েছে।’

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা