সারাদেশ

কুষ্টিয়ায় আরও ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, কুষ্টিয়া : কুষ্টিয়ার গত ২৪ ঘণ্টায় করোনা ডেডিকেটেড হাসপাতালে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। তারা সবাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। একই সময়ে নতুন ৪৬৩ জনের নমুনা পরীক্ষা করে ২২৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

বুধবার (২৮ জুলাই) এ তথ্য নিশ্চিত করেন কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এম এ মোমেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ২০০ শয্যার করোনা ইউনিটে বুধবার সকাল ১০টা পর্যন্ত রোগী ভর্তি রয়েছেন ১৯৩ জন। এর মধ্যে করোনা নিয়ে ১৪৯ জন এবং ৪৪ জন উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন।

জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, নতুন করে শনাক্ত হওয়া ২২৭ জনের মধ্যে কুষ্টিয়া সদরের ১৫৭ জন, তাদের মধ্যে দৌলতপুরের তিনজন, কুমারখালীর ৩০ জন, ভেড়ামারার ১০ জন, মিরপুরের ১৯ জন ও খোকসার ৮ জন রয়েছেন।

এখন পর্যন্ত জেলায় ৮৪ হাজার ৬৯৯ জনের নমুনা পরীক্ষার জন্য নেওয়া হয়েছে। নমুনা পরীক্ষার প্রতিবেদন পাওয়া গেছে ৭৯ হাজার ৮৩৪ জনের। বর্তমানে কুষ্টিয়ায় সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৩ হাজার ৫৪২ জন। তাদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২০৮ জন ও হোম আইসোলেশনে আছেন ৩ হাজার ৩৩৪ জন।

এ জেলায় মোট করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৩০ জনে। নতুন ২২৭ জনসহ করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ৯০২ জন। গত ২৪ ঘণ্টায় জেলায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ৪৯ দশমিক ০২ শতাংশ।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা