সারাদেশ

রাজশাহীতে ১৮ জনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, রাজশাহী: রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার (২৮ জুলাই) সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়। এর আগে এ হাসপাতালে গত ২৮ জুন ও ১৪ জুলাই দুইদিন সর্বোচ্চ ২৫ জন করে মারা যান।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, নতুন করে মারা যাওয়া ১৮ জনের মধ্যে ছয়জন করোনা পজিটিভ ছিলেন। বাকি ১২ জন মারা গেছেন করোনার উপসর্গ নিয়ে।

মৃত ১৮ জনের মধ্যে রাজশাহীর ছয়, নাটোরের তিন, পাবনার সাত এবং কুষ্টিয়া ও মেহেরপুরের একজন করে রোগী ছিলেন। এ নিয়ে চলতি মাসের ২৮ দিনে ৪৮২ জনের মৃত্যু হলো। এর আগে জুন মাসে করোনা ইউনিটে মারা গেছেন ৩৫৪ জন।

হাসপাতাল পরিচালক শামীম ইয়াজদানী আরও জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৫০ জন। বুধবার সকাল ৮টা পর্যন্ত এ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি ছিলেন ৪০৩ জন। হাসপাতালে মোট করোনা ডেডিকেটেড শয্যার সংখ্যা এখন ৫১৩টি।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানকে নিয়ে বার্সা-রিয়ালের লড়াই

বয়স সবেমাত্র ১৭ বছর পেরিয়েছে। এরই মধ্যে মার্কিন জাতীয় দলের হয়ে জালের দেখা...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

নিরাপদ খাদ্যের ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে স্থাপিত ভ্রাম্যমাণ পরীক্ষাগার (মোবাইল ল্যাবরেটরি ভ্...

আজ খিটখিটে মেজাজ দিবস, গোমড়ামুখোদের জন্যই বিশেষ দিন!

সব সময় হাসিমুখে থাকা কিংবা প্রতিটি পরিস্থিতিতে নিজেকে স্বাভাবিক রাখা সবার পক্...

নদীতে মাছ ধরায় নিষেধাজ্ঞার প্রভাব ঝালকাঠির বাজারে

মা ইলিশের প্রজনন নিরাপদ রাখতে সাগর ও নদ-নদীতে মাছ...

ফরিদপুরে প্রতিমন্ত্রী  শাহ আলমের মতবিনিময় ও বৃক্ষরোপণ

ফরিদপুরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন...

বাথরুমে কেন হয় স্ট্রোক, কী বলছে চিকিৎসাবিজ্ঞান?

গোসলের সময় কিংবা শৌচকর্ম করতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়ার ঘটনা মাঝেমধ্যেই সামনে...

মুন্সীগঞ্জে তিন বিদেশি পিস্তল ও ৪১ লাখ টাকাসহ ২ ভাই গ্রেপ্তার

মুন্সীগঞ্জ ও টাঙ্গাইলে পৃথক অভিযান চালিয়ে তিনটি বি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা