সারাদেশ

আ.লীগ নেতাকে কুপিয়ে হত্যা

বগুড়া প্রতিনিধি: জেলায় আওয়ামী লীগ নেতা মমিনুল ইসলাম রকিকে (৩৩) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৭ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে জেলা সদর উপজেলার ফাঁপোড় বাজারে এ ঘটনা ঘটে।

সিরাজুল ইসলামের ছেলে রকি ফাঁপোর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন।

বগুড়ার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ বলেন, প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছি; রকিকে স্থানীয় কিছু বখাটে যুবক খুন করেছেন। প্রাথমিকভাবে চিহ্নিতে করে খুনিদের ধরতে অভিযান চলছে।

স্থানীয় বাসিন্দা আব্দুর রহমান বলেন, রাত সাড়ে ৮টার দিকে রকি মসজিদে এশার নামাজ আদায় শেষে বাড়ি ফিরছিলেন। হাটখোলা এলাকায় ১৫ থেকে ২০ জন তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে চলে যায়। আশপাশের লোকেরা তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের খালাতো ভাই শাহাদত হোসেন সনি বলেন, এলাকার মাদকাসক্ত ও বখাটে ছেলেরা আমার ভাইকে খুন করেছে। আমার ভাই তাদের খারাপ কাজে বাধা দিত। এ নিয়ে শত্রুতার কারণে তারা ভাইকে খুন করেছে।

রকি হত্যার খবরে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং উপজেলা চেয়ারম্যান আবু সুফিয়ান শফিক, সাধারণ সম্পাদক মাহাফুজুল আলম রাজ, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আল রাজী জুয়েল হাসপাতালে যান। এ সময় তারা রকি হত্যার বিচার চান।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা