সারাদেশ

ছেলের আগুনের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন মা

বরগুনা প্রতিনিধি: সন্তানের আগুনে পুড়ে মরতে চান না মা; তাই ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন। ছেলে জসিম মোল্লা আগুনে পুড়িয়ে মারার হুমকি দিয়েছেন বলে অভিযোগ করেছেন মা চন্দ্রা ভানু (৮৫)। বরগুনার আমতলী উপজেলার ঘটখালী গ্রামের ঘটনা এটি।

জানা গেছে, চন্দ্রা ভানুর স্বামী মেনাজ উদ্দিন মোল্লা ২০১০ সালে মারা যান। তার মুত্যুর পর চন্দ্রা ভানু ২২ শতাংশ জমি পেয়েছেন। ছোট ছেলে জসিম উদ্দিন বৃদ্ধা মায়ের কাছে দুই শতাংশ জমি দাবি করেন। চন্দ্রা ভানু ছেলেকে দুই শতাংশ জমি দিতে রাজি হন। কিন্তু ২০১৩ সালে ছেলে জসিম মায়ের সঙ্গে প্রতারণা করে সব জমি দলিল করে নেন।

আরও জানা যায়, জসিম জমি লিখে নেওয়ার বিষয়টি কাউকে জানাননি। জমি লিখে নেওয়ার পর থেকে তিনি বৃদ্ধা মাকে প্রায়ই অকথ্য ভাষায় গালিগালিজ ও লাঞ্ছিত করে আসছিলেন। এমন পরিস্থিতিতে মা চন্দ্রা ভানু জসিম উদ্দিনের জমি লিখে নেওয়ার বিষয়টি অন্য ছেলেদের জানিয়ে দেন। এতে ক্ষিপ্ত হয়ে ছেলে জসিম গত রোববার মাকে মারধর করেন। এরপর একই দিন চন্দ্রা ভানু ছেলে জসিমের নামে থানায় অভিযোগ করেন।

চন্দ্রা ভানু বলেন, আমার ছোট ছেলে জসিম মোল্লা বাড়ি করবে বলে আমার কাছে ২ শতাংশ জমি দাবি করে। আমি সরল মনে ২ শতাংশ জমি দিতে রাজি হই। কিন্তু আমার সরলতার সুযোগে প্রতারণা করে জসিম ২২ শতাংশ জমি লিখে নিয়েছে।

তিনি আরও বলেন, জমি লিখে নেওয়ার পর থেকে জসিম আমার খোঁজখবর নেয় না এবং খারাপ আচরণ করে। এ বিষয়ে আমি থানায় অভিযোগ দেওয়ার পরে জসিম আমাকে পুড়িয়ে মারার হুমকি দিচ্ছে। ওর ভয়ে আমি প্রতিবন্ধী মেয়ে নিয়ে পালিয়ে বেড়াচ্ছি। আমি এ ঘটনার বিচার চাই।

জসিম উদ্দিন তার মাকে মারধরের কথা অস্বীকার করে বলেন, মা আমাকে জমি লিখে দিয়েছেন। আমতলী থানার ওসি মো. শাহ আলম হাওলাদার বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানকে নিয়ে বার্সা-রিয়ালের লড়াই

বয়স সবেমাত্র ১৭ বছর পেরিয়েছে। এরই মধ্যে মার্কিন জাতীয় দলের হয়ে জালের দেখা...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

নিরাপদ খাদ্যের ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে স্থাপিত ভ্রাম্যমাণ পরীক্ষাগার (মোবাইল ল্যাবরেটরি ভ্...

প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ, সত্য নাকি মিথ্যা

ঝালকাঠির রাজাপুর সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়...

নরেন্দ্র মোদি ‘পাশবিকতার’ সীমা ছাড়িয়ে গেছেন : ধ্রুব রাঠি

ভারতের উত্তরাখন্ডের আলোচিত অঙ্কিতা ভাণ্ডারি হত্যা মামলার বিচার ও ন্যায়বিচারের...

আজ খিটখিটে মেজাজ দিবস, গোমড়ামুখোদের জন্যই বিশেষ দিন!

সব সময় হাসিমুখে থাকা কিংবা প্রতিটি পরিস্থিতিতে নিজেকে স্বাভাবিক রাখা সবার পক্...

নদীতে মাছ ধরায় নিষেধাজ্ঞার প্রভাব ঝালকাঠির বাজারে

মা ইলিশের প্রজনন নিরাপদ রাখতে সাগর ও নদ-নদীতে মাছ...

ফরিদপুরে প্রতিমন্ত্রী  শাহ আলমের মতবিনিময় ও বৃক্ষরোপণ

ফরিদপুরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা