সারাদেশ

লোনের টাকা না দিতেই বন্ধুকে খুন করে বন্ধু

নিজস্ব প্রতিবেদক,নওগাঁ: নওগাঁয় চাঞ্চল্যকর ডিস ব্যবসায়ী উজ্জ্বল হত্যাকাণ্ডের রহস্যজট খুলেছে। ধারের টাকা না দিতেই ৩ বন্ধু মিলে খুন করে উজ্জ্বলকে।

মঙ্গলবার (২৭ জুলাই) সকালে পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়া জানান, নিহত উজ্জ্বল একজন ডিস ব্যবসায়ী ছিলেন। মাঝেমধ্যে নেশা গ্রহণেরও অভ্যাস ছিলো তার। বেশ কিছুদিন আগে তার অন্তরঙ্গ বন্ধু সুজন ও শরিফ ত্রিশ হাজার টাকা ঋণ নেন উজ্জ্বলের কাছ থেকে। সেই ঋণের সুদের টাকার জন্য কয়েকদিন ধরেই চাপ দিচ্ছিলেন উজ্জ্বল। এমন পরিস্থিতিতে সে টাকা না দিতে পারায় ঈদের পরদিন দুপুরে স্থানীয় বাজারে একত্রিত হয়ে উজ্জ্বলকে খুনের পরিকল্পনা করে তারা। সেই অনুযায়ী নেশা ও টাকার প্রলোভন দেখিয়ে শনিবার রাতে ভবানীপুর গ্রামের নির্জন বিলে নিয়ে যাওয়া হয় উজ্জ্বলকে। তখন সেখানে সুজন, শরিফ ও রায়হান উপস্থিত ছিলেন। টাকা লেনদেনের কথাবার্তার এক পর্যায়ে সুজন কৌশলে উঠে গিয়ে পিছন থেকে উজ্জ্বলের গলায় ধারালো ছুরি চালায়। সে চিৎকার শুরু করলে অন্য দুজন তার হাত-পা চেপে ধরে গলা কেটে ফেলে। মৃত্যু নিশ্চিত করার জন্য শরিফের কাছে থাকা আরেক চাকু দিয়ে দু’পায়ের রগ কেটে ফেলা হয়। এরপর খুনিরা লাশ গুমের জন্য একটি পাটক্ষেতে ফেলে আসে উজ্জ্বলের মরদেহ।

পুলিশ সুপার আরও জানান, ঘটনার পর উজ্জ্বলের মা রহিমা বেগম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। সেই সূত্র ধরে এরইমধ্যে ২ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক আরেকজনকে খুঁজতে তৎপরতা অব্যাহত আছে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, গত ২৪ জুলাই রাত থেকেই নিখোঁজ ছিলেন নওগাঁ সদর উপজেলার বিল ভবানীপুর গ্রামের রহিমা বেগমের ছেলে উজ্জ্বল হোসেন। পরদিন সকাল ৯টার দিকে গ্রামের পাশের একটি পাটক্ষেত থেকে তার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা