সারাদেশ

চট্টগ্রামে আরও ১৭ জনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি : করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত হয়েছেন ৯১৫ জন। বুধবার (২৮ জুলাই) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

জেলা সিভিল সার্জন বলেন, চট্টগ্রামের নয়টি ও কক্সবাজারের একটি ল্যাবে দুই হাজার ৭৯২ জনের নমুনা পরীক্ষায় ৯১৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

চট্টগ্রামে এ পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৭৮ হাজার ৪৩৬ জন। মোট শনাক্তদের মধ্যে চট্টগ্রাম নগরীর ৫৮ হাজার ৯৬৪ জন। আর জেলার বিভিন্ন উপজেলার ১৯ হাজার ৪৭২ জন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ১৭ জনের মধ্যে সাত জন নগরের বাসিন্দা, বাকি ১০ জন নগরের বাইরের বাসিন্দা। করোনা আক্রান্ত হয়ে চট্টগ্রামে এ পর্যন্ত মোট ৯৩২ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৭ জুলাই) চট্টগ্রামে করোনায় ১৮ জনের মৃত্যু হয়, যা এ পর্যন্ত সর্বোচ্চ।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভোলায় কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা, অংশগ্রহণ ১,৭০০ শিক্ষার্থীর

শিক্ষার্থীদের মেধা অন্বেষণ, প্রতিভা বিকাশ এবং পড়াল...

কোম্পানীগঞ্জে যাত্রা শুরু করল ‘চাইনা মার্কেট’

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার ৩ ন...

চট্টগ্রাম বোর্ডে পাশের হার ৫২ দশমিক ৭ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফলে চট্টগ্র...

নাঈমের ফিফটিতে ক্যারিবীয়দের ১৭০ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ

মিরপুর টেস্টের তৃতীয় দিনেই চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। মাত্র ৩৫ রানে ৫...

দেশে পৌঁছেছে সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ

সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় অগ্ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা