সারাদেশ

মুন্সিগঞ্জে সাপের কামড়ে নিহত ১

নিজস্ব প্রতিনিধি, মুন্সিগঞ্জ : মুন্সিগঞ্জে সাপের কামড়ে মো. সাজ্জাদ হোসেন (১৮) নামের এক যুবক নিহত হয়েছে। শুক্রবার (২৩ জুলাই) দুপুরে ২টার দিকে উপজেলার রামেরগাও এলাকায় জমিতে ঘাস কাটার সময় এ ঘটনা ঘটে। নিহত সাজ্জাদ স্থানীয় মো. আনিস মাদবরের ছেলে।

স্থানীয়রা জানান, শুক্রবার দুপুর ১টার দিকে সাজ্জাদ বাড়ির পাশের জমিতে ঘাস কাটতে যান। এসময় একটি বিষধর সাপ কামড় দিলে তাৎক্ষণিকভাবে তিনি বাড়িতে ফিরে তার পরিবারকে বিষয়টি জানান। পরিবারের লোকজন তাকে দ্রুত মুন্সিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান।

তবে হাসপাতালে সাপের বিষের কোনো অ্যান্টি ভেনম না থাকায় কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় রেফার্ড করেন। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়ার পথে মারা যান সাজ্জাদ।

মুন্সিগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার তোফাজ্জল হোসেন জানান, শুক্রবার দুপুরে সাপে কাটা একজন রোগী আসেন। তার অবস্থা গুরুতর ও হাসপাতালে সাপে কাটার চিকিৎসার পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় তাকে ঢাকায় রেফার্ড করা হয়েছিল।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা