সারাদেশ

ড্রাম থেকে বেরিয়ে এলো ১০ যাত্রী!

নিজস্ব প্রতিনিধি,গাজীপুর: মরণব্যাধি করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে সারাদেশে চলছে ১৪ দিনের কঠোর লকডাউন।

শুক্রবার (২৩ জুলাই) প্রথম দিন সকাল থেকে রাস্তায় জরুরি সেবায় নিয়োজিত পরিবহন ছাড়া অন্য কোনো যানবাহন চলাচল করতে দেখা যায়নি। মহাসড়কে মানুষের চলাচল ছিল না বললেই চলে। এদিন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে দেখা গেছে চেকপোস্ট।

কঠোর লকডাউন বাস্তবায়নে গাজীপুরে সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব ও পুলিশের টহল ছিল চোখে পড়ার মতো। এছাড়াও রয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

এমনই কড়াকড়ির মধ্যে দুপুরবেলা আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ এড়িয়ে একটি ট্রাকে মাছের ড্রামের ভেতরে চেপে ঢাকা থেকে ময়মনসিংহের বাড়ি ফিরছিলেন ১০ যাত্রী। গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গী থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ চেকপোস্ট পার হতে পারলেও রাজেন্দ্রপুরে এসে ধরা পড়ে যান তারা।

ওই পয়েন্টে দায়িত্বরত ট্রাফিক পুলিশের সন্দেহ হলে ট্রাকটিকে তল্লাশি করে মাছের ড্রামে লুকিয়ে থাকা যাত্রীদের বের করে আনা হয়। পরে তাদের ছেড়ে দেয়া হলেও ট্রাকচালকের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়ের করা হয়।

এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন ট্রাফিক পুলিশের এসি (উত্তর) মেহেদী হাসান জানান, লকাডাউন বাস্তবায়নে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাজেন্দ্রপুর চৌরাস্তায় চেকপোস্ট বসিয়ে বিভিন্ন গাড়িতে তল্লাশি চালানো হচ্ছিল। এমন সময় ঢাকা থেকে ময়মনসিংহগামী একটি মাছের ট্রাক সন্দেহ হলে থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় ওই ট্রাকে মাছের ড্রামের ভেতর থেকে ১০ জন যাত্রীকে বের করে আনা হয়। পরে ড্রামের ভেতর থেকে যাত্রীদের নামিয়ে ছেড়ে দেয়া হলেও চালকের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নিয়ে ট্রাকটিকে আটক করা হয়েছে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জনগণের স্বার্থে পুলিশ-গণমাধ্যম বন্ধু : ডিএমপি কমিশনার

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু এবং উভয়ের দায়িত্ব একে অপরের প...

সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

অসদাচরণের অভিযোগে পুলিশের সাবেক সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি (সাবেক পুলিশ স...

একাদশে ভর্তির প্রথম ধাপের ফল আজ

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির প্রথম ধাপের ফল আজ বুধবার (১...

জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে স্পিকারের সাক্ষাৎ , গণতন্ত্র পুনর্গঠনের আশ্বাস

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

আশ্বাসের পর বেড়েছে গ্যাস সরবরাহ: মাহদী আমিন

ব্যবসায়ী ও সংবাদমাধ্যমের প্রতিনিধিদের গ্যাস সরবরাহ নিয়ে প্রধানমন্ত্রীর দেওয়া...

স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য চাইল দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপা...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

নিউ মেক্সিকোয় বন্যায় নিহত ৩

যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য নিউ মেক্সিকোয় ভারী বৃষ্টির পর স...

ফিলিপাইনে জাহাজে আগুন, নিহত বেড়ে ৭৭

ফিলিপাইনের পালাওয়ান প্রদেশের কাছে যাত্রীবাহী একটি জাহাজে আগুন লাগার ঘটনায় মৃত...

১৫ দিনে ঢাকায় তিন কনসার্ট

সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে অক্টোবরের শুরু—এই ১৫ দিনে ঢাকায় বসছে তিনটি ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা