সারাদেশ

মানিকগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, মানিকগঞ্জ : মানিকগঞ্জের হরিরামপুরে জুলহাস(৩০) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৩ জুলাই) দুপুরে উপজেলার যাত্রাপুর (পূর্বপাড়া) গ্রাম থেকে গাছের সাথে গলায় ফাঁস দেয়া অবস্থায় তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে হরিরামপুর থানা পুলিশ।

জুলহাস যাত্রাপুর (পূর্বপাড়া) গ্রামের মো. কিয়ামউদ্দিনের ছোট ছেলে।

নিহতর বড় ভাই জুয়েল রানা জানান, ঢাকার সদরঘাটের কালিগঞ্জে প্যান্টের কারখানায় কাজ করতো জুলহাস। ঈদের ছুটিতে বাড়িতে এসেছে। গতকাল রাতে তার ভাগিনার সাথে ঘুমিয়ে পড়ে। ঘুম থেকে উঠে সকালে জুলহাসকে না পেয়ে পরিবারের লোকজন খুঁজতে থাকে। পরে বাড়ির পিছনের কাঠবাগানে গাছে ঝুলন্ত অবস্থায় জুলহাসকে দেখতে পান। কি কারণে এ ঘটনা ঘটেছে তার জানা নেই বলেও তিনি জানান।

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম বলেন, স্থানীয়রা জানালে দুপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।

সাননিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

দীর্ঘ নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

দীর্ঘ প্রায় নয় মাস অভিনয় থেকে দূরে থাকার পর আবারও শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

ডেঙ্গুতে ৬ জেলায় আরও ৯ জনের মৃত্যু

সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গ...

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে...

বিপুল মোবাইল এক্সেসরিজ ও চোরাই মুঠোফোনসহ গ্রেপ্তার ১৩

রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ৩১৬টি চোরা...

হযরত শাহজালালে বিমানবন্দরে দুর্ঘটনার মহড়া

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান দুর্ঘট...

জামিন পেলেন মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন

রাজধানীর ইসিবি চত্বর এলাকায় নিউগিনি প্রোপার্টিজ আব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা