সারাদেশ

বিয়ে করতে না পেরে কিশোরের আত্মহত্যা

নিজস্ব প্রতিনিধি, পাবনা : পাবনার চাটমোহরে বিয়ে করতে না পেরে কীটনাশক পান করে মো. শান্ত (১৬) নামের এক কিশোর আত্মহত্যা করেছে। শুক্রবার (২৩ জুলাই) বেলা ১১টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শান্ত উপজেলার নিমাইচড়া পশ্চিমপাড়া গ্রামের আবদুল আলিমের ছেলে।

স্বজনদের বরাত দিয়ে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়সাল বিন আহসান জানান, শান্ত খুব গরিব ঘরের সন্তান। তার বাবা কৃষি কাজ ও দিনমজুরি করে সংসার চালান। কিছুদিন আগে শান্তর বড় ভাই পারিবারিকভাবে বিয়ে করেন। এতে তাদের সংসারের খরচ বেড়ে যায় এবং পরিবারটি দেনাগ্রস্ত হয়ে পড়ে। এ অবস্থায় শান্ত বিয়ে করবে বলে জেদ করে। এতে তার বাড়ির লোকজন সাংসারিক অভাবের কারণে তার কথায় সম্মতি দেননি। এছাড়া তার বিয়ের বয়সও হয়নি।’

তিনি জানান, বিয়ের জন্য শান্ত বাড়িতে বেশ কিছুদিন ধরেই ঝগড়া করে আসছিল। সর্বশেষ শুক্রবার সকালেও সে বাড়িতে ঝগড়া করে। এরপর সকাল ৯টার দিকে সে তার নিজ ঘরে বিষপান করে। তার মা বিষয়টি টের পান। বাড়ির লোকজন তাকে উদ্ধার করে নিকটস্থ ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টার দিকে তার মৃত্যু হয়।

ওসি জানান, শান্তর মরদেহ ময়না তদন্তর জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে ভাঙ্গুড়া থানায় একটি ইউডি মামলা হয়েছে।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জনগণের স্বার্থে পুলিশ-গণমাধ্যম বন্ধু : ডিএমপি কমিশনার

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু এবং উভয়ের দায়িত্ব একে অপরের প...

সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

অসদাচরণের অভিযোগে পুলিশের সাবেক সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি (সাবেক পুলিশ স...

একাদশে ভর্তির প্রথম ধাপের ফল আজ

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির প্রথম ধাপের ফল আজ বুধবার (১...

একনেকে ১ লাখ ৬৮,৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি...

আশ্বাসের পর বেড়েছে গ্যাস সরবরাহ: মাহদী আমিন

ব্যবসায়ী ও সংবাদমাধ্যমের প্রতিনিধিদের গ্যাস সরবরাহ নিয়ে প্রধানমন্ত্রীর দেওয়া...

১৫ দিনে ঢাকায় তিন কনসার্ট

সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে অক্টোবরের শুরু—এই ১৫ দিনে ঢাকায় বসছে তিনটি ব...

না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

এশিয়ান গেমসের নারী ক্রিকেটে চীনের বিপক্ষে ম্যাচ না খেলেই সেমিফাইনালে উঠেছে বা...

রাফিনিয়ার হ্যাটট্রিক, বার্সার সাত গোল

চলতি মৌসুমে দীর্ঘ ১৪ বছর পর লা লিগায় ফেরা রেসিং স্যান্টান্ডারকে গোলের বন্যায়...

ভালো অর্জনের স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক প্রতিযোগিতায় দেশের সন্তানরা মেধা ও যোগ্যতার মাধ্যমে ভালো অর্জন কর...

যুদ্ধের শেষ পর্যায়ে পৌঁছেছি: ট্রাম্প

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ বর্তমানে সমাপ্তির দিকে এগোচ্ছে বলে মনে কর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা