প্রতীকী ছবি
আন্তর্জাতিক

সাপের কামড়ে স্ত্রী-কন্যাকে মারলেন স্বামী

আন্তর্জাতিক ডেস্ক: বিষাক্ত সাপের কামড় খাইয়ে স্ত্রী ও দুই বছরের কন্যাকে হত্যার অভিযোগে কে গণেশ পাত্র (২৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন: ৬ দেশকে ভিসামুক্ত ভ্রমণের ঘোষণা

ঘটনাটি মাস দেড়েক আগে ওড়িশার গঞ্জাম জেলার কবিসূর্য নগর থানার আধেইগাঁও গ্রামে ঘটে।

গত ৬ অক্টোবর এক সাপুড়ের কাছে গিয়েছিলেন গণেশ। তাকে একটি গোখরো দিতে বলেন। সাপুড়েকে গণেশ জানান, বাড়িতে পুজো রয়েছে। তাই সাপের প্রয়োজন। তাকে বুঝিয়ে প্লাস্টিকের একটি পাত্রে গোখরোটিকে ভরে বাড়িতে নিয়ে আসেন। সাপটিকে তার স্ত্রী ও মেয়ে যে ঘরে ঘুমিয়েছিলেন সেখানে ছেড়ে দেন। পরদিন সকালে গোখরোর ছোবলে মৃত্যু হয় বাসন্তী এবং দেবস্মিতার।

আরও পড়ুন: মুক্তি পাচ্ছেন ৩৯ ফিলিস্তিনি

গঞ্জামের পুলিশ সুপার জগমোহন মীনা জানিয়েছেন, পুলিশ প্রথমে একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছিল, কিন্তু তার শ্বশুর খুনের অভিযোগে এফআইআর দায়ের করার পরে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হয়।

গণেশের বিরুদ্ধে তদন্তে নামলেও পুলিশ কোনও তথ্যপ্রমাণ জোগাড় করতে পারছিল না। কিন্তু ক্রমাগত জেরার মুখে পড়ে সাপুড়ে এবং সাপের বিষয়টি জানতে পারে পুলিশ। তারপরই গ্রেফতার করা হয় গণেশকে।

আরও পড়ুন: কাশ্মীরে বন্দুকযুদ্ধে নিহত ৩

২০২০ সালে তাদের বিয়ে হয়েছিল। তবে বিয়ের পর থেকেই তাদের মধ্যে বৈবাহিক বিরোধ চলছিল। পাত্র দম্পতির দু’বছরের দেবস্মিতা নামে কন্যা রয়েছে।

সান নিউজ/টিও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা