ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে ভারতীয় শিক্ষার্থীর মৃত্যু

আর্ন্তজাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ওহিও অঙ্গরাজ্যে সিনসিনাটি বিশ্ববিদ্যালয়ের ভারতীয় এক পিএইচডি শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন।

আরও পড়ুন: গাজায় যুদ্ধবিরতি শুরু

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গত ৯ নভেম্বর আদিত্য আদলাখা নামের ওই শিক্ষার্থীকে গাড়ির ভেতরে গুলি করা হয়। ১৮ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে তার মৃত্যু হয়।

নিহত আদিত্য আদলাখা ইউনিভার্সিটি অব সিনসিনাটি মেডিকেল স্কুলে আণবিক এবং উন্নয়নমূলক জীববিজ্ঞান প্রোগ্রামে চতুর্থ বর্ষের ডক্টরেট শিক্ষার্থী ছিলেন।

সিনসিনাটি পুলিশের লেফটেন্যান্ট জোনাথন কানিংহাম জানান, গত ৯ নভেম্বর অফিসাররা একটি গাড়ির ভেতরে গুলিবিদ্ধ এক ব্যক্তিকে দেখতে পান।

আরও পড়ুন: ডাবলিনে পুলিশ-বিক্ষোভকারীদের সংঘর্ষ

গাড়িটি ওয়েস্টার্ন হিলস ভায়াডাক্টের ওপরের ডেকের একটি প্রাচীরের সাথে বিধ্বস্ত হয়ে পড়েছিল। এছাড়া চালকের পাশের জানালায় কমপক্ষে ৩টি বুলেটের ছিদ্র পাওয়া যায়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত জড়িত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্যবিষয়ক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং ডিন ডা. অ্যান্ড্রু ফিলাক জানান, আজ আপনি তার আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুর খবর দেখেছেন। যারা তাকে চিনতেন, তার সহপাঠীরা ও যারা আদিত্যের সাথে দেখা করার সৌভাগ্য হয়নি, তারা যা বোধ করছেন, তা খুবই অপ্রত্যাশিত।

জানা যায়, পড়াশোনায় অত্যন্ত মনোযোগী ছিলেন আদিত্য। চিকিৎসা বিদ্যায় শিক্ষা চালিয়ে যাওয়ার জন্য তিনি ভারত থেকে সিনসিনাটি আসেন।

আরও পড়ুন: ইমরানের বিচার প্রকাশ্যে করার নির্দেশ

২০১৮ সালে তিনি দিল্লি বিশ্ববিদ্যালয়ের রামজাস কলেজ থেকে প্রাণিবিদ্যায় স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং ২০২০ সালে নতুন দিল্লিতে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস থেকে ফিজিওলজিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

আদিত্য ২০২০ সালে যুক্তরাষ্ট্রে যান। ২০২৫ সালের মধ্যে তার পিএইচডি সম্পন্ন হওয়ার কথা ছিল।

সান নিউজ/এসকে/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

‘বাংলাদেশি’ তকমা দিয়ে দেশ থেকে বহিষ্কার করা বেআইনি : কলকাতা হাইকোর্ট

যথাযথ ও প্রমাণযোগ্য আইনি প্রক্রিয়া অনুসরণ না করে এবং নিছক অনুমানের বশবর্তী হয়...

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে...

জনগণকে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি রক্ষা করবে সরকার : অর্থমন্ত্রী

যানজটমুক্ত, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগর গড়ার প্রত্যয়ে দেশের প্রথম বিশেষায়িত...

দেশের নিরাপত্তা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা অতুলনীয় : মোজতবা খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহ...

মধ্যরাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছ...

দেবীপক্ষের সূচনায় ঢাকেশ্বরী ও বনানীতে বিশেষ আয়োজন

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার সূচনাপর্ব শ...

জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

শুভ মহালয়া আজ

বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ও বর্ণিল ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের শ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা