ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

ইমরানের বিচার প্রকাশ্যে করার নির্দেশ 

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিচার কাজ কারাগারের ভেতরে আদালত বসিয়ে বেআইনি ঘোষণা করেছিল ইসলামাবাদ হাইকোর্ট। এবার প্রকাশ্যেই তার বিচার পরিচালনার নির্দেশ দিল আদালত।

আরও পড়ুন: শিশুদের জন্য বিশ্বের বিপজ্জনক জায়গা গাজা

আগামী ২৮ নভেম্বর রাষ্ট্রীয় গোপনীয়তা ফাঁসের অভিযোগে ইমরান খানকে আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) আদালত এ নির্দেশ দিয়েছে। এখন তা বাস্তায়নের অপেক্ষায় আছেন বলে স্যোশাল মিডিয়া প্লাটফর্ম এক্সে (সাবেক টুইটার) জানিয়েছেন ইমরানের আইনজীবী নাঈম পানজুথা।

ইমরান খান আগস্টে জেলে যাওয়ার পর এবারই তাকে প্রথম জনসম্মুখে দেখা যাবে।

আরও পড়ুন: ফিলিস্তিনির মৃত্যুতে উদ্বিগ্ন পুতিন

আদালতের নির্দেশে নির্ধারিত তারিখে ইমরান খান আদালতে উপস্থিত থাকবেন কিনা আইন মন্ত্রণালয়ের মুখপাত্রের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি এ নিয়ে তাৎক্ষণিক কোনও মন্তব্য করেননি।

ইমরান খান প্রধানমন্ত্রী থাকাকালে যুক্তরাষ্ট্রে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত ইসলামাবাদে গোপন একটি তারবার্তা পাঠিয়েছিলেন। সেই তারবার্তা তিনি পরে ফাঁস করার অভিযোগে রাষ্ট্রীয় গোপনীয়তা আইনে তার বিরুদ্ধে এই মামলা করা হয়েছিল।

গত মাসে ইমরান খানকে এ মামলায় অভিযুক্ত করা হয়। এরপর থেকেই তার নিরাপত্তায় শঙ্কা থাকার কথা বলে কারাগারের মধ্যেই একটি বিশেষ আদালত বসিয়ে তার বিচারকাজ চালানো হচ্ছিল।

আরও পড়ুন: ৪ দিনের যুদ্ধবিরতির অনুমোদন

মঙ্গলবার এ বিচারকে ইসলামাবাদ হাইকোর্ট অবৈধ ঘোষণা করেছে এবং বৃহস্পতিবার প্রকাশ্যে ইমরানের বিচারের নির্দেশ দিয়ে তার বিচার পুনরায় শুরু করতে বলেছে।

উল্লেখ্য, গত বছর অনাস্থা ভোটে প্রধানমন্ত্রীত্ব হারান ইমরান। এরপর তার বিরুদ্ধে একাধিক অভিযোগে মামলা হয়। যদিও সাবেক এই প্রধানমন্ত্রী সব অভিযোগই অস্বীকার করেছেন। তিনি বলেন, ৮ ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনে তাকে দাঁড়াতে বাধা দেওয়ার জন্য সামরিক বাহিনীর পক্ষ থেকে তার বিরুদ্ধে এসব মামলা করা হয়েছে।

সান নিউজ/টিও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা