সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

ইসরায়েলি হামলায় ৫ হিজবুল্লাহ নিহত

আন্তর্জাতিক ডেস্ক : লেবাননে ইরান সমর্থিত হিজবুল্লাহ সংগঠনের ৫ সদস্য ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় নিহত হয়েছেন।

আরও পড়ুন : ইসরায়েলি হামলায় ৫ হিজবুল্লাহর নিহত

সংগঠনটি জানায়, হিজবুল্লাহর শীর্ষ নেতা এবং লেবাননের আইনপ্রণেতা মোহাম্মদ রাদের ছেলে আব্বাস রাদও নিহত হয়েছেন।

রয়টার্স জানিয়েছে, ইসরায়েল এবং লেবানন সীমান্তে সংঘর্ষ শুরুর পর থেকে এখন পর্যন্ত হিজবুল্লাহর প্রায় ৮৫ সদস্য নিহত হয়েছে।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্তে বিস্ফোরণ, নিহত ২

এদিকে বুধবার (২২ নভেম্বর) সন্ধ্যায় হিজবুল্লাহর বেশ কিছু কিছু টার্গেট লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল। এক বিবৃতিতে দাবি করা হয়েছে, ইসরায়েল এবং এর সেনাবাহিনীর ওপর হামলার চেষ্টা করছিল হিজবুল্লাহ।

হিজবুল্লাহ লেবাননের বৃহত্তম রাজনৈতিক ও সামরিক শক্তি। কিন্তু এই সংগঠনকে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং আরব লীগ একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করেছে।

আরও পড়ুন : কাশ্মীরে বন্দুকযুদ্ধে নিহত ৩

এর আগে ইরান সমর্থিত গোষ্ঠীকে লক্ষ্য করে ইরাকে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। সম্প্রতি মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে বেশ কিছু হামলার ঘটনা ঘটেছে। এর জবাব দিতেই পাল্টা হামলা চালাচ্ছে মার্কিন বাহিনী।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আইসক্রিমের মেয়াদ লেখা নেই, মূল্যও নেই, ব্যবসায়ীকে জরিমানা

মুন্সীগঞ্জ পৌরসভার যোগিনীঘাট এলাকায় উৎপাদনের তারিখ...

‘আপনি দৌলতখানে অতিথি, আমরা কিন্তু আসবো’ ওসিকে ছাত্রলীগ নেতার হুমকি

ভোলার দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখর...

ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি প্রটোকল

জাতিসংঘ জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলনে (কপ-৩১...

শ্রমিক বেশে পতিত শক্তি সক্রিয় হওয়ার চেষ্টা করছে: জিএমপি কমিশনার

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নবনিযুক্ত কমিশনার মোঃ...

নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের মশাল মিছিলের প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩

রাজশাহীর মোহনপুরে মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা