সারাদেশ

ইয়াবা-গাঁজা জব্দ, সাংবাদিকসহ গ্রেফতার ৫

নিজস্ব প্রতিনিধি, কুমিল্লা : কুমিল্লা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার করা হয়েছে। এ অভিযানে দুই নারী ও দৈনিক সবুজ বাংলা পত্রিকার একজন সাংবাদিক পরিচয়ের একজনসহ ৫ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (১৮ জুলাই) দিবাগত গভীর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার দাউদকান্দি টোলপ্লাজা এবং চৌদ্দগ্রাম উপজেলার ঘোলপাশা ইউনিয়নের শালুকিয়া গ্রামের একটি হাঁস-মুরগীর খামারে পৃথক এ অভিযান পরিচালনা করে ডিবি পুলিশের টিম।

সোমবার(১৯ জুলাই) দুপুরে ডিবি সূত্রে জানায় সংশ্লিষ্ট থানায় তাদের বিরুদ্ধে পৃথক মামলা হয়েছে।

ডিবি সূত্রে আরও জানা যায়, দাউদকান্দির টোলপ্লাজা অভিযানে ১৯ লাখ ৫০ হাজার টাকা মূল্যের সাড়ে ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ৪ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছেন- গোপালগঞ্জ জেলা সদরের বলাকৈর গ্রামের সোলেমান শিকদারের ছেলে অহিদুল শিকদার (৪২), একই গ্রামের লাল মিয়ার ছেলে ও সাংবাদিক পরিচয় দেয়া আবদুল বাতেন (৪১), মুন্সিগঞ্জ জেলার সিরাজদী থানার খাসকান্দি গ্রামের অলিউল্লাহর স্ত্রী জোসনা আক্তার (৩২), নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার কাঁচপুর বিসিক বালুর মাঠ এলাকার সবুজ মিয়ার স্ত্রী হোসনা আক্তার (৪১)।

অপর দিকে চৌদ্দগ্রামের শালুকিয়ায় অভিযান চালিয়ে ৭ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ৭২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় গ্রেফতার হন চৌদ্দগ্রাম উপজেলার শালুকিয়া গ্রামের মৃত জুলফু মিয়ার ছেলে মাসুদ রানা রসুল ওরফে গোলাম রসুল (৫২)।

ডিবি পুলিশের জিজ্ঞাসাবাদে গ্রেফতার মাদক ব্যবসায়ী আবদুল বাতেন নিজেকে একটি পত্রিকার (দৈনিক সবুজ বাংলা) সাংবাদিক বলে পরিচয়পত্র দেখায় এবং সে সাংবাদিক পরিচয়ে ওই ৩ জনের মাধ্যমে চট্টগ্রাম থেকে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে ঢাকাসহ বিভিন্ন স্থানে নিয়ে ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছি বলে স্বীকার করেছে।

জেলা ডিবির ওসি মো. আনওয়ারুল আজীম জানায়, দাউদকান্দির টোলপ্লাজা অভিযানে ১৯ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৬ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং চৌদ্দগ্রামের শালুকিয়ায় অভিযানে ৭ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ৭২ কেজি গাঁজা জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক মামলা হয়েছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

দুই উৎসবে নির্বাচিত ভাবনার নতুন সিনেমা

দেশের প্রেক্ষাগৃহে এখনো মুক্তি না পেলেও আন্তর্জাতিক অঙ্গনে একের পর এক সাফল্যে...

২২ ক্যারেটের ভরি ছাড়াল দুই লাখ একত্রিশ হাজার টাকা

দেশের বাজারে মাত্র চার দিনের ব্যবধানে আবারও ঊর্ধ্বমুখী হয়েছে মূল্যবান ধাতু স্...

ঢাকার গণপরিবহনে আসছে কোম্পানিভিত্তিক ফ্র্যাঞ্চাইজি ব্যবস্থা

দীর্ঘদিনের নৈবেদ্য ও যানজট দূর করে রাজধানী ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনত...

তানজিদের ঝড়ো ফিফটিতে প্রথম সেশন নিজেদের করে নিল বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টের...

মুদ্রাস্ফীতির যাঁতাকলে পিষ্ট ইয়েমেনের সাধারণ মানুষ

দশকের পর দশক ধরে চলা গৃহযুদ্ধ এবং আঞ্চলিক সামরিক জোটের লাগাতার বিমান হামলায় ই...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা