সারাদেশ

বরগুনায় আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক, বরগুনা : বরগুনা সদর উপজেলার ২নং গৌরীচন্না ইউনিয়নের খাজুরতলা গ্রামে বাদল খান (৬৫) নামে একজনকে ঘুমন্ত অবস্থায় কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার (১৯ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। নিহত বাদল খান একই এলাকার হযরত আলীর ছেলে। তিনি স্থানীয় আওয়ামী লীগের কর্মী।

জানা যায়, রোববার রাতের খাবার খেয়ে বাদল খান ও স্ত্রী লাভলী ইয়াসমিন ঘুমিয়ে যায়। রাত ৩টার দিকে হঠাৎ দরজা ভেঙে ৫-৭ জন দুর্বৃত্ত ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে বাদল খানের মাথার ডান পাশে কোপ দিয়ে পালিয়ে যায়।

বাদল খানের স্ত্রী লাভলী ইয়াসমিন ডাক চিৎকার দিলে বাদলের ছোট ভাইয়ের স্ত্রী রুবি ও প্রতিবেশীরা বাদল খানকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক নিহার রঞ্জন বৌদ্ধ বাদল খানকে মৃত ঘোষণা করেন।

বাদল খানের স্ত্রী লাভলী ইয়াসমিন সান নিউজকে বলেন, আমরা ঘরের মধ্য ঘুমিয়ে ছিলাম। একদল সন্ত্রাসীরা আমাদের ঘরের সামনের দরজা ভেঙ্গে কোনো কিছু না বলে আমার স্বামীকে কুপিয়ে চলে যায়। কি কারণে আমার স্বামীকে সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করেছে তা বলতে পারছি না।

গৌরিচন্না ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল বাশার বলেন, বাদল খান আওয়ামী লীগের একনিষ্ঠ কর্মী ছিলেন। সিনিয়র হয়েও কখনো পদের জন্য রাজনীতি করেননি।

এ বিষয়ে বরগুনা সদর থানার ওসি কেএম তরিকুল ইসলাম বলেন, ঘটনা শুনেই বাদল খানের সুরতহালের জন্য পুলিশ পাঠিয়েছি। এখন পর্যন্ত মামলা হয়নি। তবে ঘটনাস্থলে পুলিশের একটি টিম তদন্ত শুরু করেছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা