সারাদেশ

হতাশায় সময় কাটছে কামারদের

নিজস্ব প্রতিবেদক, ভোলা : করোনার প্রভাব পড়েছে ভোলার চরফ্যাসনের কামারশালাগুলোতেও। দা, বটি ও ছুরি তৈরিতে এ সময় তাদের ব্যস্তার মধ্যে পার করার কথা। এবার সে রমরমা অবস্থাটিও নেই। দা, বটি ও ছুরির চাহিদা এবার আগের মতো নেই। করোনা পরিস্থিতিতে গরু ও ছাগল কেনা নিয়েই যেখানে সাড়া নেই, সেখানে পশু কোরবানির সরঞ্জামাদি দিয়ে কি হবে। কামারপাড়ায় দা-ছুরি তৈরি করে বাড়তি আয়ের উচ্ছ্বাসও চোখে পড়ছে না এবার। হতাশায় সময় কাটছে কামারদের।

চরফ্যাসন পৌরসভার বৃহত্তম বাজার চরফ্যাসন বাজারে কথা হয় কামার যুথুষ্টির সাথে। তিনি বললেন, ঈদের এক মাস পূর্ব থেকে ছুরি, দা ও বটি বিক্রি হওয়ার কথা। কিন্তু তৈরি করে রাখা ছুরি বিক্রি হচ্ছে না তেমন একটা। তারপরও আমরা বসে নেই। বসে থাকলে তো চলবে না।

কামার কমল ও বিমল বললেন, পুরো বছরের মূল রোজগার হয় এই কোরবানি ঈদে। কিন্তু এবার বিক্রি নেই বললেই চলে। তবু বিক্রির আশায় ঘুম নষ্ট করে জিনিসপত্র তৈরি করে রাখছি।

তিনি আরও বলেন, ভালোমানের লোহা পাওয়া কঠিন। লোহার দর বেড়েছে। সেই তুলনায় জিনিস বিক্রি করা কঠিন হচ্ছে। যাই হোক, আশা ছাড়ছি না। ঈদের আগে বিক্রি শুরু হতে পারে।

কামার গোপাল দত্ত বলেন, ঈদ এলে আমাদের মনে আনন্দ দেখা দেয়। এবার সে আনন্দ নেই। করোনায় ম্লান করে দিয়েছে। ছুরি-চাকু বিক্রি নেই। তারপরও বর্তমানে ঈদকে সামনে রেখে বটি ও ছুরি তৈরিতে ব্যস্ত সময় পার করছি। কিন্তু বিক্রি না হওয়ায় হতাশায় আছি।

এসব নিয়ে বিশিষ্ট সমাজসেবক পৌর ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আকতারুল আলম সামু বলেন, পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্তের অপেক্ষায় আছি। কারণ আমার না হয় টাকা আছে। গরু কিনলাম। কিন্তু এ পরিস্থিতিতে অনেকেই বেকায়দায় রয়েছে। তারা কোরবানি দিতে পারবেন না। করোনা ঈদের আনন্দ থামিয়ে দিয়েছে।

এসব কথা বললেন চরফ্যাসনের সবচেয়ে বড় পশুর হাটের ইজারা গ্রহণকারী জহিরুল ইসলাম। করোনা পরিস্থিতির দিকে তারা তাকিয়ে আছেন। পরিস্থিতির উপর নির্ভর করছে পশু কেনাবেচা।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা