সারাদেশ

ফতুল্লায় যুবক-যুবতীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের ফতুল্লায় পৃথক স্থান থেকে দুই যুবক-যুবতীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৯ জুলাই) সকালে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

নিহত রীনাকে (২২) ফতুল্লার ভুইগড় সর্দার বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় ও কায়েমপুর ফকির নিটওয়্যারের সামনের খাল থেকে ৩০ বছর বয়সি এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। পরে দুটি মরদেহই ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

রীনা শেরপুর জেলার নকলা থানার মোমিনাকান্দা গ্রামের ফারুক মিয়ার মেয়ে। বাবা মায়ের সঙ্গে তিনি ভুইগড় সর্দার বাড়িতে ভাড়া থাকেন। তার পাঁচ বছর বয়সি কন্যা সন্তান আছে।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রকিবুজ্জামান জানান, ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে রীনা গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। ছয় মাস আগে স্বামীর সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর থেকে তিনি নিয়মিত ঘুমের ওষুধ সেবন করতেন।

ওসি আরও জানান, অজ্ঞাত পরিচয় ৩০ বছর বয়সি এক যুবক কায়েমপুর এলাকায় ফকির নিটওয়্যার লিমিটেডের ৩নং গেটসংলগ্ন খালের পানিতে পড়ে মারা গেছেন।

ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা এসে আশঙ্কাজনক অবস্থায় যুবককে উদ্ধার করে শহরের ভিক্টোরিয়া হাসপাতালে নেয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা