সারাদেশ

রাজবাড়ীতে মৃত্যু ২, শনাক্ত ১৬৬

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ী : রাজবাড়ীতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ২ জন মৃত্যু করেছেন। এ নিয়ে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৫৮ জনে। এ সময় ৫২৬ নমুনা পরীক্ষা করা হলে নতুন করে আরও ১৬৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৭ হাজার ৫৬০ জনে। সংক্রমণের হার ৩১ দশমিক ৫৬ শতাংশ।

সোমবার (১৯ জুলাই) বিকেল ৪টায় এ তথ্য নিশ্চিত করেন জেলা সিভিল সার্জন ডা. ইব্রাহিম টিটন।

সিভিল সার্জন কার্যালয় জানায়, ২৪ ঘণ্টায় আরটি-পিসিআর ল্যাব টেস্টের জন্য ২৭৬ নমুনা আইসিডিডিআরবিতে পাঠালে ১১০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়।

এছাড়াও র‍্যাপিড অ্যান্টিজেন টেস্টে ২৫০ নমুনার মধ্যে ৫৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়। এদের মধ্যে রাজবাড়ী সদর উপজেলায় ৬৮ জন, পাংশায় ৫৫ জন, কালুখালীতে ১১ জন, গোয়ালন্দে ৯ জন ও বালিয়াকান্দিতে ২৩ জন রয়েছেন। জেলায় করোনায় এখন পর্যন্ত মারা যান ৫৮ জন। এদের মধ্যে সদর উপজেলায় ৩২ জন, পাংশা উপজেলায় ১৭ জন, বালিয়াকান্দি উপজেলায় ২ জন, কালুখালীতে ৫ জন ও গোয়ালন্দে ২ জন মারা গেছেন।

সর্বশেষ তথ্য অনুযায়ী জেলায় এ পর্যন্ত ২৮ হাজার ৬৪৯ নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে পজিটিভ হয়েছেন ৭ হাজার ৫৬০ জন। জেলায় আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ৫ হাজার ৯৪৩ জন। হোম আইসোলেশনে চিকিৎসা নিচ্ছেন ১ হাজার ৫০০ জন।

হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫৯ জন। এদের মধ্যে রাজবাড়ী সদর হাসপাতালে করোনা ইউনিটে ১৮ জন ও গোয়ালন্দ স্বাস্থ্য কমপ্লেক্সে ৫, বালিয়াকান্দি স্বাস্থ্য কমপ্লেক্সে ৩, কালুখালী স্বাস্থ্য কমপ্লেক্স ১০ ও পাংশা স্বাস্থ্য কমপ্লেক্স ২৩ জন রয়েছেন।

সিভিল সার্জন ডা. ইব্রাহিম টিটন বলেন, ঈদ সামনে রেখে ঘরমুখী মানুষ রাজধানী থেকে জেলায় ফিরতে শুরু করেছেন। শহরের দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠানে ভিড় বাড়ছে। শহরে ও গ্রামে অধিকাংশ মানুষ স্বাস্থ্যবিধি মানছেন না। এতে করোনার সংক্রমণ বাড়তে পারে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে ট্যালেন্টপুলে প্রাথমিক বৃত্তি পেল ৬৪ শিক্ষার্থী

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় এবার ট্যালেন্টপুলে সরকার...

সুন্দরবনে কোস্ট গার্ডের কাছে ডাকাতদের আত্মসমর্পণ  

সুন্দরবনের কুখ্যাত ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সক্রিয় সদস্য এক জিম্মি জেলেসহ...

বিশ্ব পরিবেশ দিবসে মুন্সীগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি 

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সারাদেশের মতো মুন্সীগঞ্জেও বর্ণাঢ্য র‍্যালি ও স...

বঙ্গোপসাগরে ট্রলার ডুবে নিখোঁজ জেলেদের উদ্ধারে নৌবাহিনী

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে তিনদিন ধরে নিঁখোজ জেলেদের উদ্ধারে অভিযান শুরু করেছে...

বাংলাদেশ সিরিজের টি-টোয়েন্টি দলে জিম্বাবুয়ের তিন পরিবর্তন

বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যে...

রাজধানীতে ডিএমপির অভিযান, গ্রেপ্তার ২৪ 

রাজধানীর শেরেবাংলা নগর ও মুগদা থানা এলাকায় পৃথক বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অ...

স্পেনে ভয়াবহ দাবানলে নিহত ১২

স্পেনের দক্ষিণাঞ্চলের আলমেরিয়া প্রদেশের বেদার এলাকায় ভয়াবহ দাবানলে অন্তত ১২ জ...

খামেনির জানাজায় প্রায় ৪ কোটি ৩০ লাখ মানুষের অংশগ্রহণ

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ছয় দিনব্যাপী জানাজা ও শেষ বিদায়ের...

ভারী বৃষ্টির পূর্বাভাস, সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত 

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের অধিকাংশ অঞ্চলে আগামী ২৪ ঘণ্টা বৃষ্টি অব্যাহ...

মরক্কো ফ্রান্সের ম্যাচে রেফারি-ভিএআর সিদ্ধান্ত নিয়ে বিতর্ক 

মরক্কোর বিপক্ষে ম্যাচে আবারও বিতর্কের কেন্দ্রবিন্দুতে এসেছে রেফারি ও ভিএআরের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা