সারাদেশ

 পিরোজপুরে করোনায় পুলিশ পরিদর্শকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, পিরোজপুর : পিরোজপুরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পুলিশ পরিদর্শক মো. শহিদুল ইসলাম শাহিনের (৫৭) নামের এক জনের মৃত্যু হয়েছে। তিনি খুলনা জেলায় সিআইডি পুলিশের পরিদর্শক (তদন্ত) হিসেবে কর্মরত ছিলেন।

সোমবার (১৯ জুলাই) ভোর সোয়া ৪টার দিকে ঢাকার সেন্ট্রাল পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যায়।

বিষয়টি নিশ্চিত করেন, নিহতের মেজো ভাই উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম বিলু।

মৃত্যুকালে তিনি ৩ মেয়ে, ১ ছেলে ও স্ত্রী রেখে গেছেন। তিনি পিরোজপুরের নাজিরপুরে মাটিভাঙ্গা ইউনিয়নের বাসিন্দা ও নাজিরপুর পরিষদের প্রথম উপজেলা চেয়ারম্যান মরহুম আব্দুল সত্তারের ছেলে।

ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম বিলু জানান, শাহিন ২২ মে থেকে করোনার উপসর্গ নিয়ে অসুস্থ ছিলেন। পরে তার নমুনা পরীক্ষা করালে করোনা পজিটিভ হন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার সেন্ট্রাল পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শরিফুল রাজের বিরুদ্ধে ৪৮ ঘণ্টার আলটিমেটাম প্রযোজক শাহরিনের

ঢালিউডে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন অভিনেতা শরিফুল রাজ। ‘আইসক্রিম&rsq...

টঙ্গীবাড়িতে গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, ইমাম গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে এক গৃহবধূর আপত্তিকর ভিডিও...

ঢাবি ও স্টকহোম ইউনিভার্সিটির উদ্যোগে ব্ল্যাক কার্বন বিষয়ে উচ্চ-পর্যায়ের নীতি সংলাপ

ব্ল্যাক কার্বন এবং অন্যান্য স্বল্পস্থায়ী জলবায়ু দূষক বিষয়ক একটি উচ্চ-পর্যায়ের...

নিউইয়র্কের আয়নাঘরে অভিনেত্রী প্রভা

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা অভিনয়ের পাশাপাশি ভ্রমণেও বেশ আ...

রুয়েটে শুরু হলো আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতা

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট)...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা