সারাদেশ

সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, পটুয়াখালী : পটুয়াখালীর মহিপুরে মেয়েকে (১৬) ধর্ষণের অভিযোগে সৎ বাবা ইউসুফ ফকিরকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১৮ জুলাই) রাতে ওই মেয়ের মা বাদী হয়ে মহিপুর থানায় মামলা দায়ের করেন। পুলিশ রাতেই ইউসুফ ফকিরকে বরগুনার আমতলী থেকে গ্রেফতার করে।

পুলিশ সূত্রে জানায়, পাঁচ বছর আগে ওই মেয়ের মায়ের সঙ্গে ইউসুফ ফকিরের দ্বিতীয় বিয়ে হয়। এ সময় তারা কক্সবাজারে বসবাস করতেন। করোনার কারণে লকডাউনে তিনি স্বামীর বাড়ি কুয়াকাটার মেলাপাড়ায় আসেন। চলতি মাসের ১৩ জুলাই ওই কিশোরী তার নানা বাড়ি আমতলী থেকে কুয়াকাটার মেলাপাড়ায় মায়ের বাড়িতে বেড়াতে আসেন।

এ সময় ইউসুফ তাকে পর্যটন কেন্দ্রে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে। পরে কুয়াকাটা সৈকতের ঝাউবাগান এলাকায় নিয়ে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে। এ ঘটনার ৩-৪দিন পর ওই কিশোরী তারে মাকে পুরো বিষয়টি জানায়।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, অভিযুক্ত ইউসুফ ফকিরকে আমতলী পুলিশের সহায়তায় গ্রেফতার করা হয়েছে। সোমবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা