সারাদেশ

রাজশাহীতে ৩ মানব পাচারকারী গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, রাজশাহী : রাজশাহী নগরীতে তিন মানব পাচারকারীকে গ্রেফতার করেছে র‌্যাব। মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল তাদের গ্রেফতার করে।

শনিবার (১৭ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর মতিহার থানার খড়খড়ি এলাকা থেকে র‌্যাব-৫ ।

গ্রেফতারকৃতরা হলেন বগুড়ার গাবতলী উপজেলার নিশুপাড়ার আবু তাহের ওরফে বাদশা বিন তাহের (৩০), ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার খাল্লা এলাকার বিল্লাল হোসেন পলাশ (৩৬) এবং সোন্ধাবাড়ির জিয়াউর রহমান (৩৫)।

আবু তাহের নিজেকে বিডি ফিড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এবং বিল্লাল হোসেন পলাশ জেনারেল ম্যানেজার হিসেবে পরিচয় দেন।

র‌্যাবের কথা মতে, তারা আন্তঃদেশীয় প্রতারক চক্রের সক্রিয় সদস্য। লোকজনকে ব্যবসা, চাকরি ও বিদেশে চাকরি দেওয়ার প্রলোভন দিয়ে প্রতারিত করেছেন। অভিযানে ল্যাপটপ-পেনড্রাইভ ছাড়াও জাল সিল, বিডি ফিড প্রোডাক্ট ক্যাটালগ এবং ফাকা চেক উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় প্রতারণার শিকার আল-আমিন বাদী হয়ে নগরীর মতিহার থানায় প্রতারণা ও মানব পাচার আইনে মামলা দায়ের করেছেন।

রোববার (১৮ জুলাই) সকালে র‌্যাব জানায়, সংঘবদ্ধ চক্রটি বিভিন্ন কোম্পানির নামে ভুয়া অফিস ও জাল কাগজপত্র তৈরি করে দেশের বিভিন্ন অঞ্চলে বেকার যুবকদের দেশে-বিদেশে চাকরি দেওয়ার নামে প্রতারণা করে আসছিল। চক্রটি ভুয়া অফিস ও ফ্যাক্টরি দেখিয়ে চাকরি দেওয়ার নামে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছিল।

গ্রেফতাররা নিজেদের বিডি ডিজিটাল ফুড, বিডি ফিড কোম্পানির মালিক ও পদস্থ কর্মকর্তা হিসেবে পরিচয় দেন। কিন্তু এই সংক্রান্ত বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। পরে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হয়।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা