সারাদেশ

ডাকাতির প্রস্তুতির সময় আটক ৫

নিজস্ব প্রতিনিধি , জয়পুরহাট : জয়পুরহাট পাকারমাথা এলাকা থেকে ডাকাতির প্রস্তুতির সময় দেশীয় অস্ত্র ও একটি অ্যাম্বুলেন্সসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৭ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা।

আটককৃতরা হলেন- সদরের হাড়াইল এলাকার মন্টু হোসেনের ছেলে আবির হাসান (২৬), হানাইল বম্বু এলাকার মৃত আফজাল হোসেনের ছেলে মো. নয়ন (২৯), সোটাহার উত্তরপাড়া এলাকার আ. আলিমের ছেলে রনি আকরাম (২৭), হাড়াইল বাবুপাড়া এলাকার বকুল মিয়ার ছেলে খুশিবুজ্জামান খুশিব (২৪) ও দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার ছোট মানুষ মোড়া গ্রামের মৃত মোজাহার আলীর ছেলে হাবিবুর রহমান বাশার (২৭)। বাশার জয়পুরহাট শহরের আরাফাত নগর এলাকায় বসবাস করেন।

জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আলমগীর জাহান বলেন, ডাকাত সদস্যরা শুক্রবার রাত ১১টার দিকে একটি অ্যাম্বুলেন্স ব্যবহার করে শহরের পাকার মাথা এলাকায় অবস্থান নেয়। তারা দুভাগে বিভক্ত হয়ে রাস্তার দুপাশে রশি ধরে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল।

পরে খবর পেয়ে সেখানে গেলে তারা পালানোর চেষ্টা করে। পুলিশ তাদের ধাওয়া করে পাঁচজনকে আটক করে। এ সময় আরও কয়েকজন পালিয়ে যায়। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মামলা শেষে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হবে।

পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা বলেন, ডাকাত সদস্যরা তাদের কাজকে সহজ করার জন্য অ্যাম্বুলেন্স ব্যবহার করছে। তাদের কাছ থেকে নানা ধরনের অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত পলাতকদের আটকের চেষ্টা চলছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামীকাল ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে দেশের সব নাগরিক ও মান...

বড় জুটির পর ব্যাটিং ধস সামলে ৩০০ পার বাংলাদেশের

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনটি মিশ্র অনুভুতিতে প...

এক দিনেই ১৮ গোল জড়িয়েছে জালে, কিংস-ফর্টিসের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগের আজকের দিনটি কেবলই গোলের রোমাঞ্চে ভরপুর ছিল। মাঠজুড়ে যেন...

মানবতার পক্ষে লড়ে নোবেল পেলেন নাভি পিল্লাই

আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠা, বিশ্বজুড়ে যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ এবং গণহত্...

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা