সারাদেশ

কালবৈশাখী ঝড়ে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাটে চিতলমারীতে কালবৈশাখী ঝড়ে প্রাণ হারাল এক মাদ্রাসার ছাত্র। আকস্মিক ঝড়ে গাছ চাপা পড়ে ইমন মল্লিক (১২) নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়।

বুধবার (০৬ মে) সকালে জেলার চিতলমারী উপজেলার হিজলা ইউনিয়নের হিজলা গ্রামে বৃষ্টির সাথে কালবৈশাখি ঝড়ে বসত ঘরের উপর গাছ চাপা পড়ে ওই মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়।

ঝড়ে হিজলা গ্রামের পাকা ও আধা পাকা অন্তত ১০টি বসত ঘর ক্ষতিগ্রস্থ হয়েছে।

নিহত ইমন মল্লিক চিতলমারী উপজেলার হিজলা ইউনিয়নের হিজলা আলীয়া মাদ্রাসার সপ্তম শ্রেণীর ছাত্র ও হিজলা গ্রামের আনসার মল্লিকের ছেলে।

চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মারুফুল আলম জানান, কালবৈশাখি ঝড়ে হিজলা গ্রামের আনসার মল্লিকের বাড়ির একটি মেহগনি গাছ উপড়ে তার খড়ের তৈরি ঘরের উপরে পড়ে। এসময় ওই ঘরে থাকা তার মাদ্রাসা পড়ুয়া ছেলে ইমন গাছের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। ইমনের বাবা মা অন্য ঘরে থাকায় তারা প্রাণে বেঁচে গেছেন। ঝড়ে হিজলা গ্রামের পাকা ও আধা পাকা অন্তত ১০টি বসত ঘর ক্ষতিগ্রস্থ হয়েছে। ঝড়ে যাদের ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে তাদের তালিকা প্রস্তুত করে সাহায্য করা হবে।

গাছচাপা পড়ে নিহত মাদ্রাসা ছাত্রের পরিবারকে ২০ হাজার টাকা আর্থিক সহায়তা দেয়া হয়েছে।

সান নিউজ/আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেখ হাসিনার প্রত্যর্পণে আইনি প্রক্রিয়া খতিয়ে দেখছে দিল্লি: জয়সওয়াল

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে সরকারের ক...

সাংবাদিকদের ওপর গুলিবর্ষণ গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত: টিআইবি

খুলনায় পেশাগত দায়িত্ব শেষে একসঙ্গে বসে থাকা সাংবাদিকদের লক্ষ্য করে গুলিবর্ষণে...

তিন দিন দেশের বিভিন্ন স্থানে ভারী বর্ষণের পূর্বাভাস

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে বর্তমানে উত্তর উড়...

বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যাকাণ্ড, জেলা জামায়াত আমিরের নিন্দা

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর হত্যাকাণ্ডের...

‘তারেক রহমানের স্বপ্নের পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে’ 

ঢাকা বিভাগের সঙ্গে বরিশাল বিভাগের অন্যতম প্রবেশদ্বার হিসেবে পরিচিত ভূরঘাটায় এ...

পাঁচ বছরেই দ্বিগুণ হতে পারে স্বর্ণের দাম

বিশ্বজুড়ে অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর...

বন্যায় মৃত বেড়ে ৫৯, ক্ষতিগ্রস্ত ৭ জেলা

দেশের সাত জেলায় চলমান বন্যা, অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড়ধসের ঘটনায় মৃতের সংখ...

মুন্সীগঞ্জে ১ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ১ কেজি ৭০০ গ্রাম গাঁজা ও মাদ...

ইসলামী ব্যাংকের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর চট্টগ্রাম অঞ্চলের ২ দিনব্যাপী অর্ধ-বার্ষিক ব...

সমুদ্রপথে ঢুকছে অবৈধ অস্ত্রের চালান, সক্রিয় আন্তর্জাতিক চক্র

বাংলাদেশে অবৈধ অস্ত্র প্রবেশের নতুন নতুন পথ নিয়ে উদ্বেগ বাড়ছে। সীমান্তবর্তী দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা