সারাদেশ

নিজ এলাকার ক্রীড়াবিদদের মাশরাফীর উপহার

স্পোর্টস ডেস্ক:

করোনাভাইরাসের প্রভাবে দীর্ঘদিন ঘরে বসে থাকায় অনেক ক্রীড়াবিদদেরই আয়-রোজগার নেই বললেই চলে। এ অবস্থায় পরিবার নিয়ে চলা কঠিন হয়ে পড়েছে তাদের জন্য। আর মফস্বলের অবস্থা তো আরও করুণ।

দৃর্যোগের এই কঠিন সময়ে নড়াইলের অসচ্ছল ক্রীড়াবিদদের পাশে এগিয়ে এসেছেন জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা।

নড়াইলের তিন উপজেলার সাবেক ও বর্তমান ক্রীড়াবিদ, ক্রীড়া সংগঠকের পাশাপাশি ক্রীড়ার সঙ্গে সংশ্লিষ্ট মানুষদের পাশে এসে দাঁড়িয়েছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।

৬ মে মঙ্গলবার মাশরাফীর বাবা গোলাম মোর্ত্তজা স্বপন জেলা ক্রীড়া সংস্থার কাছে এক হাজার প্যাকেট শুভেচ্ছা উপহার হস্তান্তর করেন।

জেলা ক্রীড়া সংস্থা ও নড়াইলের সকল কোচদের সমন্বয়ে গঠিত বিশেষ এক কমিটির মাধ্যমে মাশরাফীর শুভেচ্ছা উপহারটি পৌঁছে দেওয়া হচ্ছে।

এই উপহারটি নড়াইলের ক্রিকেট ও ফুটবল থেকে শুরু করে ভলিবল, কাবাডি, হকি, ব্যাডমিন্টনসহ বিভিন্ন ক্রীড়াক্ষেত্রের সাবেক-বর্তমান সকল খেলোয়াড় যারা করোনার প্রভাবে সমস্যায় আছেন তাদেরকে দেয়া হবে বলে জানা গেছে।

নড়াইল এক্সপ্রেস তার এই শুভেচ্ছা উপহারটি খুব গোপনে দেয়ার অনুরোধ করেছেন। এছাড়া উপহার দেয়ার সময় যেনো কোনো ছবি তোলা না হয় এ জন্যও সংশ্লিষ্টদের অনুরোধ করেছেন মাশরাফী।

সবাইকে ক্রীড়াবিদদের সম্মানের কথা বিবেচনা করে চুপিসারে একে অপরের পাশে দাঁড়াতে অনুরোধ করেছেন তিনি।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

উত্তরাঞ্চলের কৃষির স্বপ্নপূরণে ‘কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়’

উত্তরাঞ্চলের কৃষিশিক্ষা, গবেষণা ও কৃষিভিত্তিক সম্ভাবনাকে এগিয়ে নেওয়ার লক্ষ্য...

একদিনে ৪ হত্যাকাণ্ড: কী ঘটেছিল?

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা