সারাদেশ

বিষ প্রয়োগে বানর হত্যা

মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুরের চরমুগুরিয়া এলাকায় বিষ প্রয়োগে ১১টি বানরকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এরমধ্যে একটি বানরকে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়।

৫ মে মঙ্গলবার বিকেলে বানরগুলোকে চরমুগুরিয়া গ্রামে মৃত অবস্থায় পাওয়া যায়।

একটি বানরকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করে প্রাণিসম্পদ হাসপাতালে নেওয়া হয়েছে। দিনের কোনো একসময় এ ঘটনা কেউ ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শত বছর ধরে মাদারীপুরের চরমুগুরিয়া এলাকায় উন্মুক্তভাবে বিচরণ করে আসছে বানর প্রজাতি। মঙ্গলবার দিনের কোনো একসময় খাবারের সঙ্গে বিষ মিশিয়ে ১১টি বানরকে কেউ হত্যা করেছে বলে জানিয়েছেন এলাকাবাসি। তবে কে বা কারা ঠিক কখন এ কাজটি করেছে তা জানা যায়নি।

মাদারীপুর বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা তাপস সেনগুপ্ত বলেন, সন্ধ্যার দিকে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে চরমুগুরিয়া গ্রামে গিয়ে দেখি স্থানীয়রা ১১টি বানরকে মাটি চাপা দিয়েছে। একটিকে অসুস্থ অবস্থায় পাই। অসুস্থ বানরটিকে দ্রুত প্রাণিসম্পদ হাসপাতালে নিয়ে আসি। বিষয়টি মাদারীপুর সদর থানাকে অবহিত করেছি।

তিনি বলেন, বন্য প্রাণী সংরক্ষণ আইনে মামলা দায়ের করবো। প্রাথমিকভাবে ধারণা করছি, বানরগুলোকে কে বা কারা বিষ জাতীয় কিছু খাইয়ে হত্যা করেছে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ : সিইসি

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়ার পরিকল্পনা করছে নির...

উপকূলীয় এলাকায় টহল কার্যক্রম আরও জোরদার করার পরিকল্পনা আছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সুন্দরবন ও উপকূলীয় এলাকায় সার্বিক...

ফুলছড়িতে ব্রহ্মপুত্র নদে বালু উত্তোলনে হুমকির মুখে উন্নয়ন প্রকল্প

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাট এলাকায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ব্রহ্...

পদ্মা সেতু : এক্সপ্রেসওয়েতে এ যাবৎ ৫৪৮ দুর্ঘটনা, নিহত ১৪৭

পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে ঢাকা–মাওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহা...

গৌরীপুরের ৪ দপ্তরে এক ইউএনও, ব্যাহত নাগরিক সেবা

ময়মনসিংহের ঐতিহ্যবাহী গৌরীপুর উপজেলায় দীর্ঘদিন ধরে পৃথক প্রশাসক, চলমান কর্মকর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা