সারাদেশ

কবিরাজির জন্য ডেকে মুক্তিপণ আদায়

চট্টগ্রাম প্রতিনিধি:

নগরের আগ্রাবাদ এলাকার এক ব্যবসায়ীকে কবিরাজি চিকিৎসার জন্য বাসায় ডেকে নিয়ে আটকে রেখে মুক্তিপণ আদায়ের অভিযোগে দুই নারীসহ তিন প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ।

৫ মে মঙ্গলবার বায়েজিদ থানার রুবি গেইট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার তিন প্রতারক হলো, ফটিকছড়ি উপজেলার ইমামনগর এলাকার মৃত সরোয়ার উদ্দিনের স্ত্রী রাজু আক্তার প্রকাশ আঁখি (২৮), হালিশহর মধ্যম রামপুর এলাকার মো. মঞ্জুর আলমের ছেলে মো. জাহাঙ্গীর আলম (২৭), মিরসরাই উপজেলার আবু তোরাব বাজার এলাকার মো. ছলিম উদ্দীনের মেয়ে রাজিয়া সুলতানা লিমা (১৮)।

প্রতারক চক্রের সদস্যরা বায়েজিদ রুবি গেইট এলাকায় বাসা ভাড়া নিয়ে কবিরাজি চিকিৎসার কথা বলে বিভিন্ন জনকে ডেকে এনে মুক্তিপণ আদায় করতেন বলে জানিয়েছে পুলিশ।

এ চক্রের আরও দুই সদস্য পলাতক রয়েছে বলে জানান বায়েজিদ থানার উপ-পরিদর্শক (এসআই) গোলাম মোহাম্মদ নাসিম।

গোলাম মোহাম্মদ নাসিম বলেন, এক ব্যবসায়ীকে কবিরাজি চিকিৎসার জন্য ডেকে এনে আটক করে রাখে প্রতারক চক্রের সদস্যরা। পরে ওই ব্যবসায়ীর কাছ থেকে মুক্তিপণ আদায় করে ছেড়ে দেয়। মুক্তি পেয়ে ভুক্তভোগী পুলিশের কাছে অভিযোগ করলে অভিযান চালিয়ে প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সিনিয়র সহকারী কমিশনার (বায়েজিদ জোন) পরিত্রান তালুকদার বলেন, প্রতারক চক্রের সদস্যরা ব্যবসায়ী ও আর্থিকভাবে সামর্থ্যবান ব্যক্তিদের টার্গেট করে ফাঁদে ফেলে। পরবর্তীতে পারিবারিক সমস্যার কোনো বিষয় থাকলে তা জেনে নিয়ে কবিরাজি চিকিৎসার জন্য ডেকে এনে আটকে রেখে মুক্তিপণ আদায় করে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেখ হাসিনার প্রত্যর্পণে আইনি প্রক্রিয়া খতিয়ে দেখছে দিল্লি: জয়সওয়াল

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে সরকারের ক...

সাংবাদিকদের ওপর গুলিবর্ষণ গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত: টিআইবি

খুলনায় পেশাগত দায়িত্ব শেষে একসঙ্গে বসে থাকা সাংবাদিকদের লক্ষ্য করে গুলিবর্ষণে...

তিন দিন দেশের বিভিন্ন স্থানে ভারী বর্ষণের পূর্বাভাস

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে বর্তমানে উত্তর উড়...

বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যাকাণ্ড, জেলা জামায়াত আমিরের নিন্দা

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর হত্যাকাণ্ডের...

‘তারেক রহমানের স্বপ্নের পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে’ 

ঢাকা বিভাগের সঙ্গে বরিশাল বিভাগের অন্যতম প্রবেশদ্বার হিসেবে পরিচিত ভূরঘাটায় এ...

পাঁচ বছরেই দ্বিগুণ হতে পারে স্বর্ণের দাম

বিশ্বজুড়ে অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর...

বন্যায় মৃত বেড়ে ৫৯, ক্ষতিগ্রস্ত ৭ জেলা

দেশের সাত জেলায় চলমান বন্যা, অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড়ধসের ঘটনায় মৃতের সংখ...

মুন্সীগঞ্জে ১ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ১ কেজি ৭০০ গ্রাম গাঁজা ও মাদ...

ইসলামী ব্যাংকের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর চট্টগ্রাম অঞ্চলের ২ দিনব্যাপী অর্ধ-বার্ষিক ব...

সমুদ্রপথে ঢুকছে অবৈধ অস্ত্রের চালান, সক্রিয় আন্তর্জাতিক চক্র

বাংলাদেশে অবৈধ অস্ত্র প্রবেশের নতুন নতুন পথ নিয়ে উদ্বেগ বাড়ছে। সীমান্তবর্তী দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা