সারাদেশ

করোনায় আক্রান্ত ৩৫ জন নার্স-চিকিৎসক

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল : জেনারেল হাসপাতালের পাঁচ চিকিৎসকসহ ৩০ জন নার্স করোনা আক্রান্ত হয়েছেন। এই জেলায় মোট শনাক্ত ২৯০ জন। আক্রান্তের হার শতকরা ৪০ দশমিক ৪৪ ভাগ।

শুক্রবার (৯ জুলাই) এ তথ্য নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. খন্দকার সাদিকুর রহমান বলেন, বৃহস্পতিবার দুপুরে নমুনা দিয়েছিলাম। পরে নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ এসেছে। আমি ছাড়াও চিকিৎসকসহ হাসপাতালের ৩৫ স্বাস্থ্যকর্মী করোনা পজিটিভ হয়েছেন।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) শফিকুল ইসলাম সজিব বলেন, বর্তমানে হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে ৮০ জন ও উপসর্গ নিয়ে ৬৪ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

সিভিল সার্জন বলেন, গত ২৪ ঘণ্টায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চারজন করোনা রোগীর মৃত্যু হয়েছে। জেলায় এ পর্যন্ত ১৫০ জনের মৃত্যু হয়েছে। করোনায় আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৮৬৫জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন পাঁচ হাজার ১৯৮ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৭৭৭ জন।

সান নিউজ/ এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা