সারাদেশ

কোপার ফাইনালে মাঠে থাকবে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি হবে ব্রাজিল ও আর্জেন্টিনা। দেশ দুটি চিরপ্রতিদ্বন্দ্বি কি-না সেটা বড় নয়। তবে ওই দেশ দুটির বাংলাদেশি ভক্তরা চিরপ্রতিদ্বন্দ্বি। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে একে অপরকে আক্রমণ করতে সিদ্ধহস্ত ভক্তরা। কেউ কাউকে ছেড়ে কথা বলতে রাজি নয়। দুই দলের ভক্তদের সংঘর্ষ এখন নিত্তনৈমত্তিক রুটিনে পরিণত হয়েছে।

আগামী রোববার (১১ জুলাই) সকাল ৬টায় ব্রাজিল-আর্জেন্টিনার মধ্যে কোপা আমেরিকা টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। এ খেলাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়া অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (৯ জুলাই) জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোল্লা মোহাম্মদ শাহীন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ১১ জুলাই ভোর ৬টা থেকে কোপা আমেরিকার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। এ খেলা নিয়ে ইতোমধ্যে ব্রাহ্মণবাড়িয়ায় পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। খেলাকে কেন্দ্র করে জেলা পুলিশের পক্ষ থেকে অতিরিক্ত সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করার প্রস্তুতি নেয়া হয়েছে।

তিনি বলেন, খেলাটি যাতে বড় স্ক্রিনে, খোলা জায়গা, ক্লাব বা চায়ের দোকানে দেখার আয়োজন না করা হয় সেটি মাইকিং করে জানিয়ে দেয়া হবে। খেলার দিন ভোর ৫টা থেকে মাঠে থাকবে পুলিশের বিশেষ টিম। এছাড়াও জেলার ১১৬টি বিটে চারজনের দল করে মাঠে থাকবে পুলিশ।

মোল্লা মোহাম্মদ শাহীন বলেন, খেলা শেষ হওয়ার পর কোনো অবস্থাতেই বিজয় মিছিল করা যাবে না। এ বিষয়ে আমরা স্থানীয় জনপ্রতিনিধিদের সহায়তা চাইবো।

এর আগে খেলা নিয়ে বিতর্কের জেরে গত ৬ জুলাই (মঙ্গলবার) ব্রাহ্মণবাড়িয়া সদরের সাদেকপুর ইউনিয়নে নোয়াব মিয়া (৬০) নামের একজনকে মারধর করেন আর্জেন্টিনা সমর্থক জীবন মিয়ার লোকজন। এর জেরে একই দিন রাতে আর্জেন্টিনার সমর্থক জীবনের তিন সহযোগীকে বেধড়ক মারধর করেন ব্রাজিল সমর্থক রেজাউলের সহযোগীরা।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা