সারাদেশ

বরিশালে শনাক্ত ৫৪৭, মৃত্যু ১২

নিজস্ব প্রতিনিধি, বরিশাল : বরিশাল বিভাগে একদিনে ৫৪৭ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে করোনা আক্রান্ত হয়ে পাঁচজন এবং উপসর্গ নিয়ে সাতজন মারা গেছেন। আরটিপিসিআর ল্যাবে শনাক্তের হার ৫৩ দশমিক ১৫ শতাংশ।

শুক্রবার (৯ জুলাই) বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ও শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের কার্যালয় থেকে এই তথ্য নিশ্চিত করেছেন।

বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, জেলা ভিত্তিক করোনা সংক্রমণ তথ্য দেখা গেছে গত, ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে বরিশাল জেলায় ১৮১ জন। এ পর্যন্ত এই জেলায় আক্রান্ত শনাক্ত হয়েছেন ৯ হাজার ৯ জন। ২৪ ঘণ্টায় কারো মৃত্যু না হলেও আক্রান্ত হয়ে মোট মারা গেছেন ১৩৬ জন। সুস্থ হয়েছেন ৬ হাজার ৭৩৩ জন।

দ্বিতীয় সর্বোচ্চ শনাক্ত হয়েছে পিরোজপুর জেলায় ১৩৮ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন ২ হাজার ৯০৩ জন। ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত একজনের মৃত্যু নিয়ে মোট মারা গেছেন ৪৪ জন। সুস্থ হয়েছেন ১ হাজার ৭৬৫ জন।

ঝালকাঠি জেলায় নতুন ৯৮ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হলেন ২ হাজার ৪৬৫ জন। ২৪ ঘণ্টায় দুইজনের মৃত্যু নিয়ে মোট মারা গেছেন ৪১ জন। সুস্থ হয়েছেন ১ হাজার ৪২২ জন।

পটুয়াখালী জেলায় নতুন শনাক্ত হয়েছে ৫৪ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন ২ হাজার ৭৭২ জন। ২৪ ঘণ্টায় কারো মৃত্যু না হলেও আক্রান্ত হয়ে মোট মারা গেছেন ৫৭ জন। সুস্থ হয়েছেন ২ হাজার ৩৬৯ জন।

ভোলা জেলায় নতুন শনাক্ত হয়েছে ২৩ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন ২ হাজার ২০৪ জন। ২৪ ঘণ্টায় কারো মৃত্যু না হলেও এখন পর্যন্ত মোট মারা গেছেন ২৬ জন। সুস্থ হয়েছেন ২ হাজার ২১ জন।

সাননিউজ/ এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ মিরাজ শেখ : গুম সংস্কৃতি ফিরে আসার আশংকা

।। এম. গোলাম মোস্তফা ভুইয়া।। যখন আর্ন্তজাতিক গুম দিবস পালিত হচ্ছে সারা...

এলোমেলো নোঙর, ঝুঁকিপূর্ণ নৌরুট-

*মুন্সীগঞ্জ–নারায়ণগঞ্জ নৌপথে প্রশাসনের নির্দেশনা মানছে না সিমেন্ট কারখা...

রাজশাহীতে এক হাজার তালগাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন

দেশজুড়ে ক্রমবর্ধমান বজ্রপাত প্রতিরোধ এবং জলবায়ু ও...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যান এর অপসারণের দাবি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের প্যানে...

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা